• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    
 
ads

চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন গিরিদর্পন সম্পাদক কে দেখতে গেলেন চট্টগ্রামে কর্মরত সাংবাদিকরা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Sep 2014   Tuesday

হৃদরোগে আক্রান্ত চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন পার্বত্য চট্টগ্রামের সাংবাদিকতা ও সংবাদপত্রের পথিকৃৎ প্রবীণ সাংবাদিক দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহমেদকে দেখতে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ছুটে যান কমার্শিয়াল টাইমস এর সম্পাদক ও সমকালের জিএম সুজিৎ কুমার দাশ, দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার সৈয়দ আবুল ওয়াজেদ, দৈনিক গিরিদর্পণের চট্টগ্রাম ব্যুরো প্রধান একে মোমিনসহ চট্টগ্রামে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।বর্তমানে  দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহমেদ চট্টগ্রামে হৃদরোগ সংক্রান্ত অভিজ্ঞ বিশেষজ্ঞদের তত্বাবধানে চট্টগ্রাম মেডিকেলের করোনারী ইউনিটের ১১নং বেডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

 

চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পর তার শারীরিক কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।এদিকে পার্বত্য চট্টগ্রামের চারণ সাংবাদিক প্রিয় মকছুদ ভাইয়ের অসুস্থতার খবরে দৈনিক গিরিদর্পণ কার্যালয়ে এসে তার শারীরিক বিষয়ে খোঁজখবর নিচ্ছেন রাঙামাটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ অনেকে। মকছুদ আহমেদের পরিবারের পক্ষ থেকে অতিদ্রুত তার শারীরিক রোগমুক্তি কামনায় সকলের  দোয়া কামনা করা হয়েছে।

 

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে দৈনিক গিরিদর্পণ সম্পাদক একে এম মকছুদ আহমেদ ডায়াবেটিক, হৃদরোগসহ শারীরিক অসুস্থতা ভুগছিলেন। সর্বশেষ গত শনিবার সকালের দিকে শারিরীকভাবে বেশী অসুস্থতা বোধ করলে তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালের চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে জানান। চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য তাকে রোববার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য পরামর্শ দেন।

 

রোববার দুপর আড়াইটার দিকে মকছুদ আহমেদকে রাঙামাটি থেকে একটি এ্যাম্বুলেন্সযোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর আইসি কিউতে নিবিড় পর্যবেক্ষনে রাখা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের  তত্বাবধানে চিকিৎসাধীণ থাকায় বর্তমানে তিনি আগের তুলনায় সুস্থ রয়েছেন।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ