• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

বান্দরবান পৌরসভা নির্বাচনে
ধানের শীষের প্রার্থীর পক্ষে গণসংযোগে গয়েশ্বর চন্দ্র রায়

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Dec 2015   Wednesday

বান্দরবান পৌরসভার বিএনপি দলীয় মেয়র প্রার্থী মোঃ জাবেদ রেজার পক্ষে ধানের শীষ প্রতীকে বুধবার গনসংযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

 

এসময় তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন,সরকার দলীয় নেতা-কর্মীরা বিএনপি’র সমর্থিত  প্রার্থী ও নেতা-কর্মীদের উপর হামলা মামলার মাধ্যমে এবং ভয় ভীতি সৃষ্টি করে বিএনপিকে নির্বাচন থেকে দুরে রাখার চেষ্টা চালাচ্ছে।  বাংলাদেশে আজ গনতন্ত্র বিপন্ন। গনতান্ত্রিক এ দেশে সরকারের অগনতান্ত্রিক কর্মকান্ডে পুরো জাতি হতাশ।

 

তিনি আরও অভিযোগ করে বলেন, এমনিতে সারা বছর বিএনপি নেতা কর্মীদের উপর গুম,হামলা ও মামলার মাধ্যমে হয়রানী করে আসছে। এর মধ্যে নির্বাচন কমিশন পৌসভা নির্বাচনের তফশীল ঘোষনা করেছে। যখন বিএনপি নেতা কর্মীরা নির্বাচনে অংশ নিয়েছে ঠিক তখনি আওয়ামীলীগের নেতা-কর্মীরা বিএনপি সমর্থিত প্রার্থীদের নির্বাচনী কার্যক্রমে বাঁধা প্রদানসহ হামলা চালিয়ে প্রচার প্রচারনা চালাতে দিচ্ছে না।

 

গণসংযোগকালে এসময় তার সাথে ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মাহাবুবুল রহমান শামীম,উপজাতী বিষয়ক সম্পাদক মাম্যা চিং,জেলা বিএনপির সভাপতি সাচিং প্রু জেরী,সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মোঃ ওসমান গনি ও সাধারন সম্পাদক আজিজুর রহমানসহ বিএনপি’র সকল অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।

 

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ বিএনপি নেতা কর্মীরা বাজারসহ পৌর এলাকার বিভিন্ন জায়গায় গনসংযোগ জালান।

 

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, যেই সরকারের আমলে সাংবাদিকরা স্বাধীনভাবে লিখতে ও মত প্রকাশ করতে পারছে না,সেই সরকারের আমলে নিরপেক্ষ,সুষ্ঠ ও সুন্দর নির্বাচন আশা করা যায় না। বিএনপি শুধু মাত্র গণতন্ত্রকে সম্মান জানিয়ে ও গনতন্ত্রকে রক্ষায় এবং স্থানীয় প্রশাসনকে শক্তিশালী করতে পৌরসভা নির্বাচনে অংশ নিয়েছে। 

 

তিনি অবিলম্বে বিএনপি নেতা-কর্মীদের উপর হামলা,মামলা ও গ্রেফতারী বন্ধ করে নিরপেক্ষ,সুষ্ঠ ও সুন্দর নির্বাচনের আয়োজনের দাবি জানান। পাশাপাশি তিনি সকল দলের জন্য সমান সুযোগ রেখে নির্বাচনী আচরন বিধি মেনে চলার জন্য সকলের প্রতি তিনি অনুরোধও জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ