• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    
 
ads

চ্যানেল আইয়ের ১৬ বছর পূর্তি উপলক্ষে রাঙামাটি বর্ণাঢ্য র‌্যালীসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Oct 2014   Wednesday

চ্যানেল আইয়ের ১৬ বছর পূর্তি উপলক্ষে বুধবার রাঙামাটিতে বর্ণাঢ্য র‌্যালীসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।রাঙামাটি চারুকলা একাডেমী মিলনায়তনে চ্যানেল আই এর ১৬ বছর পূর্তিতে কেক কেটে অনুষ্ঠানের উদ্ধোধন করেন জনপ্রিয় অভিনেত্রী ও পরিচালক মৌসুমী। এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি সংরক্ষিত আসনের মহিলা সাংসদ ফিরোজা বেগম চিনু এমপি, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা,বাংলাদেশ চলচিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার, বাংলাদেশ সিনে ষ্টিল ক্যামেরামান সমিতির সাধারন রফিকুল ইসলাম মানিক, রাঙামাটি পৌরসভার মেয়র মোঃ সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চ্যানেল আই রাঙ্গামাটি জেলা প্রতিনিধি মনসুর আহম্মেদ। অনুষ্ঠানে এসময় রাঙামাটি রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক সাধারন সম্পাদক আবু সাদাৎ মোঃ সায়েম, রাঙামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, রাঙামাটি রিপোর্টাস ইউনিটির সহসভাপতি চৌধুরী হারুনুর রশীদ,রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সাধারন মোঃ সোলায়মান, রাঙামাটি সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক মিল্টন বাহাদুর, রাঙামাটি প্রতিবন্ধী স্কুলের পরিচালক মোঃ নুরূল আবছারসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভায় উপস্থিত অন্যান্য বক্তারা চ্যানেল আইয়ের সফলতা কামনা করেন।এর আগে চ্যানেল আইয়ের ১৬বছর পূর্তি উপলক্ষে জেলা জিমনেশিয়াম চত্ত্বর থেকে শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমী পর্যন্ত বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীর উদ্বোধন করেন রাঙামাটি জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল। চ্যানেল আইয়ের ১৬বছর পূর্তিতে আয়োজিত ২য় পর্বের অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের উত্তরীয় পড়িয়ে দিয়ে বরণ করে নেয়া হয়। পরে চিত্রাংকন প্রতিযোগীতায় কৃতিত্বঅর্জকারী শিল্পীদের পুরস্কার বিতরন করেন চিত্রনায়িকা মৌসুমীসহ উপস্থিত অতিথিবৃন্দ। এসময় চ্যানেল আইয়ের পক্ষ থেকে রাঙামাটির বিভিন্ন সাংবাদিক সংগঠন, পার্বত্য চট্টগ্রামের অনলাইন দৈনিক পত্রিকার সম্পাদকদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

 

আলোচনাসভা ও পুরস্কার বিতরনী শেষে রাঙামাটি শিল্পকলা একাডেমীতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।চ্যানেল আইয়ের ১৬বছর পূর্তির অনুষ্ঠানে এসে চিত্রনায়িকা মৌসুমী তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, পার্বত্য শহর রাঙামাটিতে এসে চ্যানেল আইয়ের এ আয়োজনে আমি মুগ্ধ। তিনি বলেন, চ্যানেল আই এখন বাংলাদেশের অত্যন্ত একটি জনপ্রিয় চ্যানেল এবং আমরা চ্যানেল আই পবিারেরই একজন। তিনি চ্যানেল আই পরিবারসহ উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান।জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল বলেন, বাংলাদেশে যে কয়টি বেসরকারী স্যাটেলাইট চ্যানেল রয়েছে তার মধ্যে চ্যানেল আই মানুষের অন্তরে জায়গা করে নিয়েছে। তিনি বলেন, বাংলাদেশের কৃষি ক্ষেত্রে সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে চ্যানেল আই দেশের কল্যাণে নিবেদিত ভূমিকা পালন করছে।

 

চ্যানেল আইয়ের ১৬বছর পূর্তিতে তিনি চ্যানেল আই পরিবারসহ সকলকে শুভেচ্ছা জানান।রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, চ্যানেল আই মানে ব্যতিক্রমী একটি চ্যানেল, তাদের প্রতিটি কাজ হচ্ছে জনকল্যাণে। তিনি বলেন, সবার আগে দেশ বড়,দেশকে ভালবেসে এবং দেশের কল্যাণের জন্য চ্যানেল আই কৃষি ক্ষেত্রে জনগনকে অনেকটাই সচেতন করেছে। চ্যানেল আইয়ের মাধ্যমে সরকারসহ আমরা সকলেই অনেক সমস্যা ও সম্ভাবনা জানতে পারি। তা ধরে রাখার জন্য তিনি চ্যানেল আইয়ের প্রতি আহবান জানান। পরে জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা রাঙামাটির পক্ষ থেকে চিত্রনায়িকা মৌসুমীকে একটি উপহার তুলে দেন।

 

সংরক্ষিত আসনের মহিলা সাংসদ ফিরোজা বেগম চিনু বলেন, বাংলাদেশ এর সমৃদ্ধি অর্জনের পেছনে মিডিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপুর্ন। সে ক্ষেত্রে চ্যানেল আই দেশপ্রেম নিয়ে দেশের কল্যাণে নিরবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, চ্যানেল আই তার কাজের মাধ্যমে এখন বাংলাদেশের জনগনের খুব কাছাকাছি চলে গেছে। জনগন এখন চ্যানেল আইকে ভালোবাসে, এটাই চ্যানেল আইয়ের সবচেয়ে বড় অর্জন। চ্যানেল আইয়ের ১৬বছর পূর্তিতে তিনি চ্যানেল আই পরিবারসহ সকলকে শুভেচ্ছা জানান।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ