• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

রাঙামাটিতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টো উদ্ধোধনী অনুষ্ঠানে
পার্বত্য সমস্যা বিরাজমান থাকলেও ক্রীড়ার মাধ্যমে তা অনেকটা নিরসন হয়েছে-সন্তু লারমা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Dec 2015   Tuesday

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যাতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) বলেছেন, পার্বত্য চট্টগ্রামে বহু সমস্যা বিরাজমান থাকলেও ক্রীড়ার মাধ্যমে তা অনেকটা নিরসন হয়েছে।

 

ক্রীড়ার মাধ্যমেই পার্বত্য জেলার মানুষ একে অন্যের সান্নিধ্যে আসতে পেরেছে। এর ফলে একে অন্যের প্রতি সম্প্রীতি ও শ্রদ্ধা বেড়েছে। তিনি এ টুর্ণামেন্টের মধ্য দিয়ে এ জেলার খেলাধুলার মান আরো বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

 

মঙ্গলবার রাঙামাটতে রাঙামাটি চিংহ্লা মং চৌধুরী (মারী) স্টেডিয়ামে অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


রাঙামাটি জেলা প্রশাসনের পৃষ্টপোষকতায় এবং জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের সার্বিক ব্যবস্থাপনায় উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ সামসুল আরেফিন।

  

বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, জেলা পুলিশ সুপার ও ফুটবল উপ-পরিষদের আহ্বায়ক সাঈদ তারিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তফা জামান, পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বরুন বিকাশ দেওয়ান। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্ধোধন করেন।

 

আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান আরও বলেন, এ জেলার ক্রীড়ার ক্ষেত্রে অনেক সুনাম রয়েছে। জাতীয় দলের অনেক খেলোয়াড়রই এই জেলার। এ সুনাম ধরে রাখতে তিনি ক্রীড়া সংস্থার বিভিন্ন টুর্নামেন্ট ও প্রশিক্ষনের ব্যাবস্থা গ্রহনের আহ্বান জানান।


বিশেষ অতিথির বক্ত্যবে জেলা প্রশাসক বলেন, তরুন প্রজন্মকে অপকর্ম থেকে সরিয়ে আনতে ক্রীড়ার কোন বিকল্প নেই। তাই তরুন প্রজন্মকে ক্রীড়ার প্রতি আরো আহগ্রী করতে হবে। তিনি বলেন, ক্রীড়া মানুষের মন ও শরীরকে প্রফুল্ল রাখে। প্রফুল মন হিংসা হানাহানি ও অপকর্ম থেকে সবসময় মানুষকে দূরে রাখে।

 

উদ্ধোধনীর পর পর রাঙামাটি উপজেলা সদর বনাম বাঘাইছড়ি উপজেলা দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। রাঙামাটি সদর ৪-০ গোলে বাঘাইছড়ি উপজেলা দলকে হারিয়ে জয়লাভ করে।


বুধবার বিলাইছড়ি বনাম বরকল উপজেলা, বৃহস্পতিবার নানিয়ারচর বনাম জুরাছড়ি, শুক্রবার কাউখালী বনাম রাজস্থলী উপজেলা দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ