• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Request for Quotation (RFQ)                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    
 
ads

পুলিশ চট্টগ্রাম রেঞ্জ হ্যান্ডবলে শিরোপা লাভ করেছে রাঙামাটি জেলা পুলিশ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Dec 2015   Friday

বাংলাদেশ পুলিশ  চট্টগ্রাম রেঞ্জ আন্তঃ জেলা হ্যান্ডবল  প্রতিযোগিতায় শিরোপা লাভ করেছে রাঙামাটি জেলা পুলিশ ।

 

শুক্রবার রাঙামাটি  সুখী নীল গঞ্জ পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতার  চুড়ান্ত প্রতিযোগিতায়  রাঙামাটি জেলা পুলিশ ২৫-২০ গোলে বান্দরবান জেলা পুলিশ দলকে পরাজিত করে  শিরোপা লাভ করে।

 

রাঙামাটি জেলা পুলিশের পক্ষে রিজুয়ান ১১ টি এবং রাসেল ৭ টি গোল করেন এবং বান্দরবানের পক্ষে পৌল রায়  ৯ টি  গোল করেন। রাঙামাটি জেলা পুলিশের রিজুয়ান শ্রেষ্ঠ খেলোয়ারের পুরস্কার লাভ করেন।

 

চুড়ান্ত পর্বের খেলা শেষে রাঙামাটি জেলার পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরন করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ, সহকারী পুলিশ সুপার চিত্ত রঞ্জন পালসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এর আগে পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান ফেস্টুন ও বেলুন উড়িয়ে হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ