• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

আসন্ন রাঙামাটি পৌর সভা নির্বাচন
শনিবার পর্ষন্ত মেয়র পদে ২ জন এবং কাউন্সিলরে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Nov 2015   Saturday

আসন্ন রাঙামাটি পৌর সভা নির্বাচনে শনিবার পর্ষন্ত মেয়র পদে ২ জন এবং কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 

 

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন জানান,আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পৌর সভা নির্বাচনে তফসিল ঘোষনার পর রাঙামাটি পৌর সভা নির্বাচনে শনিবার পর্ষন্ত মেয়র পদে আওয়ামীলীগ নেতা ও সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে অমর কুমার দে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

 

এছাড়া কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ১ নং ওয়ার্ডের মিজানুর রহমান চৌধুরী ও নাসির উদ্দীন, ২নং ওয়ার্ডের সঞ্জয় ঘোষ, এসএম হামিদ, মো: ইউসুফ চৌধুরী ও রতন দেব, ৩নং ওয়ার্ডের সোহেল ঘোষ, ৪নং ওয়ার্ডের মো: নূরুন্নবী, বেলাল হোসেন, ৫নং ওয়ার্ডের আমীর হামজা, ৬নং ওয়ার্ডের লক্ষী মনি চাকমা, বর্তমান পৌর কাউন্সিলর ধীরেন্দ্র চাকমা, ৮নং ওয়ার্ডের বিমল বিশ্বাস এবং সংরিক্ষত মহিলা অাসনের ২নং ওয়ার্ডের(৪,৫,৬ ) সোমা বেগম পূর্নিমা।

 

প্রসঙ্গতঃ, ১৯৭২ সালে গঠিত প্রথম শ্রেনীভুক্ত এই রাঙামাটি পৌর সভা নির্বাচনে এবার মোট ভোটার রয়েছেন প্রায় ৫৯হাজার ৭০৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছেন ৩৩ হাজার ২৯৯ জন এবং মহিলা ভোটার হচ্ছেন ২৬ হাজার ৪০৯জন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ