• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

রাঙামাটিতে ডিবিবিএল’র এজেন্ট ব্যাংকিং-এর উদ্ধোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Nov 2015   Wednesday

বুধবার রাঙামাটিতে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের(ডিবিবিএল) এজেন্ট ব্যাংকিং-এর উদ্ধোধন করা হয়েছে। এ এজেন্ট ব্যাংকিং-এর প্রধান এজেন্ট হিসেবে রয়েছে রাঙে এন্টার প্রাইজ।

শহরের নিউমার্কেটের দ্বিতীয় তলায় ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং-এর ফিতা কেটে উদ্ধোধন করেন রাঙে এন্টার প্রাইজের ব্যবস্থাপনা পরিচালক বিপ্লব চাকমার মাতা হিরণ কিশোরী চাকমা।

এর আগে আশিকা হল রুমে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং-এর সম্পর্কে আলোচনা করা হয়। এতে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং-এর বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম ও এজেন্ট ব্যাংকিং-এর রাঙামাটির প্রধান এজেন্ট রাঙে এন্টার প্রাইজের ব্যবস্থাপনা পরিচালক বিপ্লব চাকমা। শুভেচ্ছা বক্তব্যে রাখেন সাংবাদিক হরি কিশোর চাকমা। এসময় উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংকের কর্মকর্তা মোঃ জামাল উদ্দীন, আলী আল আহসান,মোঃ মতিউর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এ্যাডভোকেট কক্সি তালুকদার।  উদ্ধোধনী অনুষ্ঠানে বিভিন্ন  পেশা শ্রেনীর লোকজনের সমাগম হয়।

অনুষ্ঠানে বলা হয়, এজেন্ট ব্যাংকিং হচ্ছে বাংলাদেশ ব্যাংক অনুমোদিত একটি নতুন ব্যাংকিং ব্যবস্থা। যার মাধ্যমে প্রতিটি লেনদেন বায়োমেট্রিক মেশিন ব্যবহার করে গ্রাহকের আঙ্গুলের ছাপ সনাক্তকরনের মাধ্যমে পরিচালিত করা হয়। এর মাধ্যমে লেনদেন শতভাগ নিরাপদ রয়েছে। এ ব্যাংকিং-এর মাধ্যমে সঞ্চয়ী হিসাব খোলা যাবে, নগদ টাকা জমাদান ও উত্তোলন, ফিক্সড ডিপোজিট, ডিপোজিট প্লাস স্কীম, অন্যান্য একাউন্টে টাকা স্থানান্তর,বেতন-ভাতা প্রদান, একাউন্ট ব্যালেন্স জানা ও বিদেশ থেকে পাঠানো অর্থ গ্রহন করা যাবে।

এছাড়া ডেবিট কার্ডের মাধ্যমে ডিবিবিএল-এর ফাস্ট ট্র্যাক ও এটিএম থেকে টাকা উত্তোলন এবং মাচেন্ট দোকান থেকে কেনাকাটা এবং ডিবিবিএল-এর যে কোন শাখায় লেনদেনের সুবিধা ও মাচেন্ট পেমেন্ট করা যাবে। এতে  একজন গ্রাহক দশ টাকা জমা দিয়ে ডিবিবিএল-এর এজেন্ট ব্যাংকিং এর আতায় বায়োমেট্রিক একাউন্ট খুলতে পারবেন। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ