• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    
 
ads

বাইশারী শাখা পরিদর্শনে কৃষি ব্যাংকের বিভাগীয় মহাব্যবস্থাপক

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Nov 2015   Monday

সোমবার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাংলাদেশ কৃষি ব্যাংক বাইশারী শাখা পরিদর্শন করেছেনে আসলেন বিভাগীয় মহা ব্যবস্থাপক ঠাকুর দাশ কুন্ডু।

কৃষি ব্যাংক বাইশারী শাখা পরিদর্শন কালে কর্মরত কর্মকর্তাদের সাথে মত বিনিময়ের সময় মহাব্যবস্থাপক ঠাকুর দাশ কুন্ডু ব্যাংকের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, প্রতিটি গ্রাহক যেন ব্যাংকের কাছ থেকে সুযোগ সুবিধা পায় এবং যারা ঋণ খেলাপী রয়েছেন তাদের সাথে যোগাযোগের মাধ্যমে ঋণ আদায়ের জন্য সতেষ্ট হওয়ার জন্য কর্মকর্তাদের পরামর্শ দেন। তাছাড়া মহাব্যবস্থাপক ব্যাংকের কার্যক্রমে গতিশীলতা ফিরিয়ে আনতে কর্মরত সকলকে একটি লক্ষ্যমাত্রাও নির্ধারণ করে দেন।

পরিদর্শন কালে উপস্থিত ছিলেন কৃষি ব্যাংক বাইশারী শাখা ব্যবস্থাপক মোঃ আনোয়ার কামাল, সেকেন্ড অফিসার চন্দন দাশ গুপ্ত, ফিল্ড সুপারভাইজার মোঃ সাঈদ মিয়া, ক্যাশিয়ার শ্রী জয়ধন আচার্য্য, এখলাছুর রহমান সহ অন্যান্যরা ।

কৃষি ব্যাংক বাইশারী শাখা ব্যবস্থাপক আনোয়ার কামাল বলেন, দুর্গম জনপদের একমাত্র সরকারী ব্যাংক কৃষি ব্যাংক বাইশারী শাখা দীর্ঘকাল যাবৎ দূর্ঘম জনপদের হত-দরিদ্র জনগোষ্ঠীর পাশে থেকে ঋন সেবা প্রদান করে আসলেও কিছু ঋণ খেলাপীর জন্য ব্যাংকটি এলাকায় অর্থনৈতিক উন্নয়নে বাধাগ্রস্থ হচ্ছে। তাই তিনি ঋণ খেলাপীদের ঋণ পরিশোধের মাধ্যমে নতুন করে ঋণ নেওয়ার আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ