• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

আসন্ন পৌর নির্বাচনকে ঘিরে লামা সরগম হয়ে উঠেছে

Published: 09 Nov 2015   Monday

আসন্ন পৌর নির্বাচনকে ঘিরে সারাদেশের ন্যায় সরগম হয়ে উঠেছে বান্দরবানের লামা পৌরসভা। চায়ের দোকান, রাজনৈতিক অফিস, মাঠে ময়দানে, প্রার্থীদের নিজস্ব অফিসসহ সর্বত্র এখন আলোচনার বিষয়বস্তু পৌরসভা নির্বাচন। কোন দল থেকে কে হতে যাচ্ছে মেয়র বা কমিশনার প্রার্থী? ইতিমধ্যে নির্বাচন কমিশন সারা দেশে  ডিসেম্বরে প্রথম দফায় ২৪৫টি পৌরসভা নির্বাচন ঘোষনা দেওয়ার পর থেকে এলাকায় নির্বাচনী প্রচরানার কাজ শুরু হয়ে গেছে।

 খোজ নিয়ে জানা  গেছে, আসন্ন লামা পৌরসভা নির্বাচনে সরকার দলীয় প্রার্থী কে হবেন? এমন প্রশ্নের জবাব মিলছে না কোথাও। দলের সিনিয়র নেতাদের কাছেও নেই তার উত্তর। অপরদিকে বিএনপি’র দলীয় একক প্রার্থী হচ্ছেন বর্তমান মেয়র ও উপজেলা বিএনপি সভাপতি আমির হোসেন। ধানের শীষ প্রতীকের একক প্রার্থী হওয়ায় বর্তমান মেয়র আমির হোসেন খালি মাঠে চষে বেড়াচ্ছেন। অপরদিকে সরকার দলীয় প্রার্থী  কে হচ্ছেন তা সঠিক তথ্য কিছুই জানা  গেছে। তবে সরকার দলীয় সম্ভাব্য প্রার্থী হিসেবে তিন জনের নাম ভোটারদের মুখে মূখে শোনা যাচ্ছে। তারা হলেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র তাজুল ইসলাম, লামা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও বিআরডিবি চেয়ারম্যান মোস্তফা জামাল এবং বান্দরবান জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম ও আওয়ামীলীগ নেতা ওসমান গনি বাদশা। উক্ত তিন জনের সাথে কথা বললে তারা নিজেদের দলীয় মনোনয়ন প্রত্যাশী বলে দাবি করেন।

প্রার্থী নির্বাচনে আওয়ামীলীগের তৃণমূল নেতা কর্মীরা বলেন, যে সব প্রার্থীরা কোন না কোন সরকারী পদে আছেন বা স্থানীয় সরকারের অধিন্যস্ত কোন জনগুরুত্বপূর্ণ পদ বহন করছেন তাদের স্ব-স্ব পদে বহাল রেখে অন্য প্রার্থীকে মনোনয়ন দিয়ে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করার পক্ষে মত দেন। বিগত পৌরসভা ও উপজেলা নির্বাচনের বিষয়টি বিবেচনা করলে দলীয় প্রতীক নিয়ে নির্বাচনী পরিবেশ অনেকটা বিএনপি’র অনুকূলে। তবে আওয়ামীলীগের হেভিওয়েট প্রার্থী মনোনয়ন দিলে নির্বাচনী ফলাফল আওয়ামীলীগের অনূকূলে আসতে পারে। বিগত সময়ে স্থানীয় নির্বাচনে আওয়ামীলীগের পরাজিত প্রার্থীদের মনোনয়ন না দেয়ার ব্যাপারে অনেকে মত প্রকাশ করেন।

ভোটারদের সাথে আলাপকালে জানা যায়, বর্তমান পৌর মেয়র আমির হোসেন বিএনপি’র হেভিওয়েট প্রার্থী। লামা উপজেলায় বর্তমানে আওয়ামীলীগ থেকে উপজেলা সভাপতি, লামা পৌরসভার প্রতিষ্ঠাতা মেয়র ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল ও বিএনপি থেকে উপজেলা বিএনপি’র সভাপতি ও বর্তমান মেয়র আমির হোসেন জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। আওয়ামীলীগের দলীয় বিজয় সুনিশ্চিত করতে আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল-এর কোন বিকল্প নেই।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ