• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

বরকলে জাতীয় সমবায় দিবসে র‌্যালী ও আলোচনা সভা

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Nov 2015   Saturday

জাতীয় সমবায় দিবস উপলক্ষে শনিবার বরকলে র‌্যালী ও আলোচনার আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে বরকল উপজেলা সমবায় দপ্তর ও সমবায় সমিতি গুলোর যৌথ উদ্যোগে ৪৪তম জাতীয় সমবায় দিবসের উদ্ধোধক ও প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনি চাকমা। উপজেলা সমবায় কর্মকর্তা জ্যাকলিন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন বরকল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পুলিন বিহারী চাকমা উপজেলা সমবায় দপ্তরের সহকারী সমবায় কর্মকর্তা জারিয়া বেগম মাইচছড়ি আন্দার মানিক আদর্শ্য গ্রাম সমবায় সমিতির সভাপতি শক্তি চাকমা।

এর আগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালীবের করা হয়। র‌্যালীটি উপজেলার বিভিন্ন গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে ফুটন্ত গোলাপ যুব বহুমুখী সমবায় সমিতি,মারমা কল্যাণ যুব বহুমুখী সমবায় সমিতি,বাঘছড়ি বাংলাছড়া সার্বিক গ্রামীণ পরিবেশ ও বন সংরক্ষণ বহুমুখী সমবায় সমিতি পাকিস্তান টিলা কৃষি সমবায় সমিতি ও মাইচছড়ি আন্দার মানিক আদর্শ্য গ্রাম সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।  

প্রধান অতিথির বক্তব্য উপজেলা পরিষদ চেয়ারম্যান মনি চাকমা দিবসটির তাৎপর্য তুলে ধরে বলেন, সমবায় শক্তি একটি বিরাট শক্তি। এ শক্তির মাধ্যমে আর্থ- সামাজিক অবস্থার আমূল পরির্বতন করা সম্ভব। তাই এ শক্তিকে কাজে লাগিয়ে ব্যাক্তি পরিবার সমাজ ও দেশের উন্নয়নে কাজ করার জন্য সকলকে আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ