• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে জাতীয় সমবায় দিবস পালিত

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Nov 2015   Saturday

জাতীয় সমবায় দিবস উপলক্ষে শনিবার রাঙাামাটিতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, জেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের  যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। সমবায় বিভাগের আহ্বায়ক রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য ত্রিদীপ কান্তি দাশের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন, জেলা প্রশাসেনর নির্বাহী ম্যাজিস্ট্রেট সালমা ফেরদৌস, জেলা পরিষদ সদস্য সাধন মনি চাকমা, সদস্য সবির চাকমা, পার্বত্য মন্ত্রনালয়ের উপদেষ্টা পরিষদের সদস্য মওলানা মোঃ শাহজাহান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হাবিব উল্ল্যাহ, জেলা সমবায়  প্রাক্তন কর্মকর্তা মঙ্গঁল কুমার চাকমা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন জেলা সমবায় কর্মকর্তা ইউছুপ হাসান চৌধুরী। 

এর আগে সমবায় উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে টেকসই উন্নয়ন এ প্রতিপাদ্যকে সামনে  জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হরে শহরের প্রধান সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‌্যালীতে রাঙামাটির ১৫৭টি সমবায় সমিতির সদস্যরা অংশ নেয়। অনুষ্ঠান শুরুর আগে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।  অনুষ্ঠানে রাঙামাটির ১২টি সফল সমবায় প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।

প্রধান অতিথির বক্ত্যব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, সমাজের দারিদ্্রতা দূরিকরণে ও আতœ নির্ভরশীলতা অর্জনে সমবায়ের বিকল্প নেই। তাই সমাজকে উন্নতির দিকে এগিয়ে নিতে সমবায়ের সংগঠনগুলোকে আরো বেশী কার্যকর ভুমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, সরকার দারিদ্র বিমোচন দুরিকরণে সমবায় খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদও সমবায়ের মাধ্যমে বিভিন্ন উন্নয়ণ কর্মকান্ড অব্যহুত রেখেছে। তিনি আগামীতে পার্বত্য জেলা পরিষদ সমবায়ের কর্মকান্ডকে সহায়তা দিয়ে যাবে বলে উল্লেখ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ