• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

এসএ টিভির বর্ষপূর্তিতে রাঙামাটিতে র‌্যালী ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jan 2015   Monday

এসএ টিভির দ্বিতীয় বর্ষপূর্তির উপলক্ষে সোমবার রাঙামাটিতে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়া  চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়েজিন করা হয়।এসএটিভি দর্শক ফোরাম রাঙামাটির  উদ্যোগে চারুকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তিন পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু। এসএ টিভির রাঙামাটি প্রতিনিধি মোহাম্মদ সোলায়মানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পৌরসভার মেয়র সাইফুল ইসলাম ভুট্টো, সদর উপজেলা চেয়ারম্যান অরুন কান্তি চাকমা, রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, রাঙামাটি চারুকলা একাডেমীর অধ্যক্ষ রতি কান্ত তংচংগ্যা, রাঙামাটি রিপোটার্স ইউনিটির সভাপতি সুশিল প্রসাদ চাকমা, রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সভাপতি মিল্টন বাহাদুর, রাঙামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ। অনুষ্ঠান পরিচালনা করেন এসএ টিভি দর্শক ফোরাম রাঙামাটির আহবায়ক পারভেজুল ইসলাম সুমন। এ সময় আরও উপস্থিত ছিলেন এসএ টিভি দর্শক ফোরাম রাঙামাটির সদস্য সচিব আফরোজা চৌধুরী দিনা।এর আগে একটি বর্নাঢ্য র‌্যালী জেলা প্রশাসক কার্যালয় চত্বরের সামনে থেকে শুরু হয়ে চারুকলা একাডেমী চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালীর নেতৃত্ব দেন সাংসদ ফিরোজা বেগম চিনু। এসময় দৈনকি গিরিদর্পন সম্পাদক একেএম মকছুদ আহেমেদ, রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক। র‌্যালীতে রাঙামাটির রাজনীতিক, সামাজিক, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।আলোচনা সভায় বক্তারা বলেন, এসএটিভি বস্তুনিষ্ট সংবাদ ও বাংলার ঐতিহ্য, কৃষ্টি-কালচার ও ইতিহাস-ঐতিহ্য সঠিকভাবে তুলে ধরার মাধ্যমে কোটি কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে। স্বল্প সময়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জনকারী এ চ্যানেলের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের বৈচিত্রময় সংস্কৃতি, পাহাড়ের সম্ভবনা ও সমস্যা তুলে ধরবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন।অনুষ্ঠান শেষে দুদিন ব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এর আগে গত রোববার শিশু কিশোরদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধন করেন রাঙামাটি পৌরমেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো। প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ