• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে রাঙামাটিতে র‌্যালী ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Oct 2015   Thursday

বৃহস্পতিবার রাঙামাটিতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেনজেলা পরিষদ চেয়ারম্যান জনাব বৃষ কেতু চাকমা। জেলা সমাজসেবা অধিদপ্তরের আহ্বায়ক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য মোঃ জানে আলম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার সাজিয়া পারভিন, পুলিশ বিভাগের প্রতিনিধি রমিজ আহম্মদ, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আলপনা চাকমা। স্বাগত বক্তব্য দেন রাঙ্গামাটি প্রতিবন্ধী স্কুল ও পূর্নবাসন কেন্দ্রের সাধারণ সম্পাদক নূরুল আবছার। পরে আলোচনা সভায় উপস্থিত দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি বিতরণ করেন অতিথিবৃন্দরা ।

এর আগে একটি র‌্যালী জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়ে

প্রধান অতিথির বক্তব্যে পরিষদ চেয়ারম্যান জনাব বৃষ কেতু চাকমা বলেন, সমাজের প্রতিটি বিবেকবান মানুষদের প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে হবে। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সহযোগিতা ও সুযোগ পেলে সুষ্ঠু মানুষের ন্যয় তারাও দেশের উন্নয়নে অগ্রণী ভুমিকা রাখবে।  তাদের বোঝা না ভেবে সম্পদে পরিনত করতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ