• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

বান্দরবানে ২৭ টি পূজা মন্ডপে দুর্গোৎসব উদযাপিত হবে

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Oct 2015   Monday

হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবে পার্বত্য বান্দরবানের ২৭ টি মন্ডপে পুজা উদযাপিত হবে।

সোমবার কেন্দ্রীয় দুর্গা মন্দিরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বান্দরবানের কেন্দ্রীয় দুর্গোৎসব উদযাপন পরিষদের সভাপতি অমল কান্তি দাশ।

এ সময় কেন্দ্রীয় দুগা মন্দিরের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য লক্ষিপদ দাশ,কেন্দ্রীয় দুর্গোৎসব উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বিপ্লব দাশ(রাজেশ্বর),সাবেক জেলা পরিষদের সদস্য লক্ষি পদ পাল, সুধাংশু বিমল চক্রবর্তী, মিলন চক্রবর্তী, সহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন,  ধর্ম যার যার উৎসব সবার। এ উৎসবের দিনে বান্দরবানের রাজবাড়ী ময়দানে পাহাড়ী-বাঙ্গালীর একটি মিলন মেলায় রুপান্তরিত হবে। পুজার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

সংবাদ সন্মেলনে বলা হয়, এবারের উৎসবে বান্দরবান সদর উপজেলায় ১১ টি,লামা উপজেলায় ৭টি,আলীকদম উপজেলায় ৩ টি, নাইক্ষংছড়ি উপজেলায়২টি, রোয়াংছড়ি উপজেলায় ১টি, থানছি উপজেলায় ২টি এবং রুমা উপজেলায় ১টি মন্ডপে পুজা উদযাপিত হবে। পুজায় শান্তী শৃংখলা বজায় রাখার প্রশাসনের সাথে সাথে তাদেও নিজস্ব স্বেচ্ছাসেবক অতি সতর্কতার সাথে দায়িত্ব পালন করবেন। নেতৃবৃন্দ সুন্দর এবং সুষ্ঠুভাবে উৎসব সম্পন্ন করতে সকলের সহযোগীতা কামনা করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ