• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

লামায় মাছের বাধ দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Oct 2015   Friday

বান্দরবানের লামা উপজেলায় ভূমি বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে ১০জন আহত হয়েছে। এর মধ্যে গু আনোয়ারা বেগম নামের গুরুত্বর আহত অবস্থায়  চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরন করা হয়েছে।  শুক্রবার সকালে লামা পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের পশ্চিম রাজবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।           

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লামা পৌর এলাকার পশ্চিম রাজবাড়ীতে দিল মোহাম্মদের গোদার মালিকানা নিয়ে দীর্ঘদিন যাবৎ বান্দরবান জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ আবু মুছা ফারুকীর সাথে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালের দিকে আবূ মূসা ফারুকীর নেতৃত্বে দল বেধে মাছের পোনা ছাড়তে গেলে দিল মোহাম্মদের পরিবারের লোকজন বাধা দেয়। এতে আবু মুছার লোকজন দিল মোহাম্মদের পরিবারের লোকজনের উপর হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে  উভয়পক্ষের ১০জন আহত হয়। আহতরা হলেন আনোয়ারা বেগম(৩০), শাহেদা বেগম(৩০), জোসনা বেগম(২৫), আজিজুল হক মোল্লা(৭০), মানিক মোল্লা(৭০), রেহানা বেগম(৪৫), দিল মোহাম্মদ(৩৪), জহুরা বেগম(৩৮), শাহিনা বেগম(৩০) ও ফাতেমা বেগম(৬০)। এর মধ্যে আনোয়ারা বেগম নামের গুরুত্বর আহত অবস্থায়  চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরন করা হয়েছে।  তিনি  চোখ ও মাথায় গুরুতর আঘাত পাওয়ায় এবং তার অবস্থা আশংকাজনক  বলে চিকিৎসকরা জানিয়েছেন। 

লামা থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম বলেন, মারামারির ঘটনা শুনে সাথে সাথে লামা থানা থেকে এসআই রবিউল হোসেনের নেতৃত্বে ফোর্স পাঠিয়ে ঘটনার নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কোন পক্ষ  থেকে এখনো থানায় অভিযোগ দাখিল করতে আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ