• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রোয়াংছড়ি ইউএনও-কে বিদায় সংবর্ধনা

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Oct 2015   Wednesday

বান্দরবানের রোয়ংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোঃ ইসমাইল হোসেনের বিদায় সংবর্ধনা ও নবাগত ইউএনও মোঃ মাসুদ হোসেনকে বরণ উপলক্ষে বুধবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মিজানুল হক চৌধুরী। রোয়াংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ক্যবামং মার্মার সভাপতিত্বেবিশেষ অতিথি ছিলেন জেলার স্থানীয় সরকার পরিষদের উপ পরিচালক মোঃ নুরুল্লাহ নুরী, রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন,্ ভাইস চেয়ারম্যান ক্যসাইনু মার্মা,মহিলা ভাইস চেয়ারম্যান মাউসাং মার্মা। এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলুপ্রু মার্মা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সৈয়দ নাসির উদ্দিন, রোয়াংছড়ি সদর ইউপি চেয়ারম্যান সাহলামং মার্মা,তারাছা ইউপি চেয়ারম্যান শৈথোয়াই চিং মার্মা, আলেক্ষং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, স্থানীয় আওয়ামীলীগ নেতা এবং সমাজ সেবক উহ্লা অং মার্মা,সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে  জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন রোয়াংছড়ির উপজেলা চেয়ারম্যান ক্যবামং মার্মা।

অনুষ্ঠানে  উপজেলা পরিষদ চেয়ারম্যান ক্যবামং মার্মা উপজেলার বিভিন্ন সমস্যার কথা জেলা প্রশাসকের কাছে তুলে ধরলে তিনি সমস্যা চিহ্নিত করার জন্য তাৎক্ষনিক একটি কমিটি গঠন করে দেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী বলেন সরকার বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিনত করার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ