• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

শীত মৌসুমের পুর্বেই বান্দরবান পৌর সভার উন্নয়নের আমুল পরিবর্তন আনা হবে

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Oct 2015   Tuesday

আগামী শীত মৌসুমের পুর্বেই বান্দরবানের পৌর সভার উন্নয়নের আমুল পরিবর্তন আনাহবে  বলে  বান্দরবান পৌর মেয়র জাবেদ রেজা।

মঙ্গলবার পৌর এলাকার উন্নয়নের অবদানের স্বীকৃতি স্বরুপ পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ কথা জানান।

বান্দরবান পৌর সভা মিলনায়তেন অনুষ্ঠিত অনুষ্ঠানে পৌর কাউন্সিলার মংহ্নৈই চিং,পৌর কাউন্সিলর মোঃ আলী,পৌর কাউন্সিলার অজিত দাশ, পৌর কাউন্সিলর আবুল খায়ের, পৌর সচিব তৌহিদুল ইসলাম, বান্দরবান জেলা প্রেস ক্লাবের সভাপতি সেলিম আহমেদ চৌধুরী, সহ সভাপতি মোঃ ইসহাক,সাধারন সম্পাদক এইচ এম সম্রাট,নির্বাহী সদস্য জহির রায়হান,জমির উদ্দিন উপস্থিত ছিলেন।

পৌর মেয়র আরও বলেন, মন্ত্রনালয়ের সচিবের বদলি জনিত কারনে বরাদ্দ পেতে দেরি হওয়ায় নগর উন্নয়নের কাজে হাত দিতে দেরী হয়েছে। বান্দরবানের প্রতিটি সড়ক উন্নয়ন করা হবে। কাজের দেরী হওয়ায় তিনি বান্দরবান পৌর বাসীকে বিষয়টিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য তিনি অনুরোধ করেন।

তিনি আরও বরেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বান্দরবানের সকল রাজনৈতিক,সমাজিক সংগঠন সমুহের একমাত্র নেতা। যে কোন ব্যক্তি বিভিন্ন মতাদর্শের হতে পারে। কারন এটা সকল নাগরিকের সাংবিধানিক মৌলিক অধিকার। কিন্তু বান্দরবানের এমপি বীর বাহাদুর সকল মতাদর্শের উর্দ্ধে থেকে বান্দরবানের যে ভাবে উন্নয়ন সাধন করেছে বিগত শত বছরেও তা অন্য কোন নেতার দ্বারায় করা সম্ভব হয়নি।

তিনি পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশের অবদানের কথা স্বীকার করে  বলেন বান্দরবানের সকল বিত্তবানেরা যদি কাজল দাশের ন্যায় এগিয়ে আসতেন তা হলে পৌর এলাকার অনেক সমস্যা সমাধানে সহায়ক হতো। তিনি আগামীতে তাকে পুনরায় সমর্থন দেয়ার জন্য পৌরবাসীর প্রতি অনুরোধ জানান। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ