• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বাঘাইছড়িতে আরাঙ-এর আগপাদা বইয়ের মোড়ক উন্মেচন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Oct 2015   Saturday

রাঙামাটি বাঘাইছড়ির সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন আরাঙ এর প্রথম প্রকাশনা “আগপাদা” বই এর মোড়ক শনিবার আনুষ্ঠানিকভাবে উন্মেচন করা হয়েছে।

রুপালী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বইয়ের মোড়হ উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। আরাঙ এর সভাপতি ও কাচালং ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক লালন বিহারী চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য সবীর কুমার চাকমা, বাঘাইছড়িউপজেলা পরিষদ প্রাক্তন চেয়ারম্যান সুদর্শন চাকমা, কাচালং ডিগ্রী কলেজের অধ্যাক্ষ দেব প্রসাদ দেওয়ান,বাঘাইছড়ি প্রেস ক্লাবের সভাপতি দীলিপ কুমার দাশ, মারিশ্যা ইউপি চেয়ারম্যান তন্টু মনি চাকমা, বাঘাইছড়ি ইউপি চেয়ারম্যান অলিভ চাকমা, রুপকারী ইউপি চেয়ারম্যান পারদর্শি চাকমা, বঙ্গলতলী ইউপি চেয়ারম্যান তারুচি চাকমা ও বাঘাইছড়ি কাঠ ব্যবসায়ী জোট মালিক সমিতির সাধারণ সম্পাদক গীয়াস উদ্দিন মামুন।  অনুষ্ঠানে প্রধান অতিথি বাঘাইছড়ির সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন আরাঙ এর প্রথম প্রকাশনা “আগপাদা” বই এর মোড়ক আনুষ্ঠানিকভাবে উন্মেচন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি আরঙ এর পরবর্তী প্রকাশনা ও সাংস্কৃতিক সরঞ্জাম ক্রয়ের জন্য পরিষদ  থেকে ৫০হাজার টাকা প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, একটি জাতির সঠিক ইতিহাস, সংস্কৃতি ও বাস্তব চিত্রকে ফুটিয়ে তোলার একমাত্র মাধ্যম হচ্ছে সাহিত্য ও সংস্কৃতি। বাঘাইছড়ি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন আরাঙ এর এ ধরনের উদ্যোগ সত্যিই প্রসংশনীয়।

তিনি বলেন, এ প্রকাশনা প্রকাশে যারা এধরনের মহৎ উদ্দ্যেগ গ্রহণ করেছেন তাদের চিন্তা চেতনা আরো বৃহৎ হোক। এ ধরনের প্রতিভা সমাজ ও দেশের উন্নয়নে অবশ্যই কাজ করবে।

তিনি আরও বলেন, যুদ্ধ করে কোন দেশে শান্তি স্থাপিত হয় না বরং লেখনীর মাধ্যমে অনেকটা শান্তি স্থাপিত হয়। সমাজের কল্যানে যেসব মানব কাজ করে গেছে বা গুরুত্বপূর্ণ ইতিহাসগুলো এ ধরনের প্রকাশনাতে তুলে ধরতে হবে তবেই লেখকের মৃত্য হলেও এই বই থেকে যাবে এবং পরবর্তী প্রজন্ম জানতে পারবে সমাজের অতিত ইতিহাস। আরাঙ এর মতো সাহিত্য ও সংস্কৃতির উন্নয়নে যারাই এ ধরনের উদ্যোগ গ্রহন করবে তাদেরকে জেলা পরিষদ সবসময় সহযোগিতা প্রদান করে যাবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ