• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে আর্ন্তজাতিক প্রবীণ দিবস পালন

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Oct 2015   Thursday

বৃহস্পতিবার খাগড়াছড়িতে আর্ন্তজাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

”নগর পরিবেশে প্রবীণদের অর্ন্তভূক্তি সুনিশ্চিত করুণ” শ্লোগানে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান জেলা শাখা উদ্যোগে আয়োজিত আলোচনায় সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াদিুজ্জামান । বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ সভাপতি বোধিসত্ত্ব দেওয়ানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রামে বিষয়ক সাবেক সদস্য নুরুনবী চেীধুরী, সাবেক জেলা পরিষদের সদস্য বিহারী চাকমা, অবসরপ্রাপ্ত খাগড়াছড়ি সরকারি কলেজে অধ্যাপক মধুমঙ্গল চাকমা, খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ মজিদ আলী প্রমুখ । এসময় বিভিন্ন পেশাজীবি , প্রবীণ, সংবাদকর্মী ও উপস্থিত ছিলেন ।

এর আগে একটি র‌্যালী খাগড়াছড়ি জেলা অবসর ভবন প্রাঙ্গন থেকে শুরু হয়ে মহাজন পাড়া সড়ক ঘুরে আবারও একই স্থানে গিয়ে শেষ হয় ।

প্রধান অতিথি বক্তব্য জেলা প্রশাসক বলেন, প্রবীণদের সুবিধার্থে প্রশাসনের পক্ষ থেকে তার কার্যালয়ে গেলে যে কোন সময় সহযোগিতা দেয়ার নিশ্চিতা দেন। পাশাপাশি তিনি জেলা প্রশাসক পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়ারও আশ্বাস দেন ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৯১ সালে প্রবীণদের জনসংখ্যা ছিল মাত্র ৫০ লক্ষ তা ২০১১ সালে বৃদ্ধি পেয়ে প্রবীণদের জনসংখ্যা ১কোটি ১৩ লক্ষ বৃদ্ধি পেয়েছে । প্রতি বছর ৬০ লক্ষ বৃদ্ধি পাচ্ছে প্রবীণদের সংখ্যা । কিন্তু বৃদ্ধ প্রবীণদের সুযোগ সুবিধা,স্বাস্থ্য ও চিকিৎসা, যাতায়াত,খাদ্য, শিক্ষা-প্রশিক্ষণ ও অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছে এখনো। বক্তারা এসব সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ করার জন্য সরকারের কাছে দাবী জানান ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ