• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে শুরু হয়েছে দু’দিনব্যাপী আয়কর মেলা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Sep 2015   Thursday

বৃহস্পতিবার থেকে রাঙ্গামাটিতে দুদিন ব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে।

রাঙামাটি চেম্বার অব কমার্সে চট্টগ্রাম কর অঞ্চল-৩, এর অয়োজনে মেলার উদ্ধোধক ও প্রধান অতিথি ছিলেন জেলা প্রসাশক মো: সামসুল আরেফিন। চট্টগ্রাম কর অঞ্চল-৩ এর যুগ্ন কমিশনার ফরিদ আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শহীদ উল্লাহ, রাঙামাটি পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ-এর সভাপতি মাহবুবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত সহকারি কর কমিশনার কর সার্কেল-৬১, কর অঞ্চল চট্টগ্রাম-এর আ,স,ম তৈহিদুল ইসলাম।

উদ্ধোধনী অনুষ্ঠানে জানানো হয়, সরকার ২০১৪-১৫ সালের অর্থ বছর থেকে আয়করকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করে কর সংগ্রহ নীতিমালা গ্রহণ করা হয়েছে। চলতি ২০১৫-১৬ অর্থবছরেও এ আয়করকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করা হবে। চলতি বছর এর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ৬৫ হাজার কোটি টাকা। স্বাধীনতার পর প্রথম অর্থবছর ১৯৭২-৭৩সনে আয়কর আদায় করা হয়েছিল মাত্র ১০কোটি টাকা। গত অর্থ ২০১৪-১৫অর্থ বছরে শুধু আয়কর আদায় করা হয়েছে ৪৮হাজার ৫শত ২৫কোটি টাকা।

অনুষ্ঠানে আরও বলা হয়, কর বিভাগের দক্ষতা ও সেবার মান বৃদ্ধি এবং করদাতা বান্ধব পরিবেশ তৈরি করে কর আহরনের ক্ষেত্র ও পরিমান বৃদ্দির লক্ষ্যে এ প্রথম বারের মতো সারা দেশের ৬৪ জেলার পাশাপাশি আরো ও ৮৬টি উপজেলায় আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সামসুল আরেফিন বলেন, বাইরের উন্নত দেশের ন্যয় আমাদের দেশেও টেক্স সিস্টেমকে অত্যাধুনিক পর্যায়ে নিয়ে যেতে পারলে জনগন সহজেই কর প্রদান করবে। তিনি আরও বলেন, এ মেলার মাধ্যমে জনগনকে বুঝাতে হবে কর কেন দেওয়া হয়। কর সিস্টেমকে মানুষের দৌড় গোড়াই পৌছে দিতে হবে। কর দেশের উন্নয়নের একটি অংশ। জনগন যদি সঠিকভাবে কর প্রদান করে এই করের একটি অংশ আমাদের দেশের রাস্তাঘাটসহ অন্যান উন্নয়নমূলক কাজের একটি অংশ হিসেবে বাজেটে যুক্ত হবে।

তিনি বলেন, বাংলাদেশ বৈদিশিক ঋণ পরিশোধে বর্তমানে এক নম্বরে রয়েছে। সঠিক সময়ে বাংলাদেশ বৈদিশিক ঋণ পরিশোধের কারণে বিশ্ব ব্যাংক আমাদের দেশকে ঋণ দেওয়ার জন্য সবসময় আগ্রহী। এটি আমাদের দেশের একটি বড় সফলতা আর এ সফলতা অর্জন হয়েছে জনগনের সঠিকভাবে কর দেওয়ার কারনে।

তিনি সরকারের ২০২১ সালের রুপকল্পকে বাস্তবায়নের জন্য সঠিকভাবে কর প্রদানের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ