• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

মঙ্গলবার এমএন লারমার ৭৬ তম জন্মদিবস,চিত্রাংকন প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Sep 2015   Monday

মঙ্গলবার স্বাধীন বাংলাদেশের বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম থেকে প্রথম নির্বাচিত সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমার(এমএন লারমা)৭৬তম জন্মদিবস। এমএন লারমার জন্মদিবস উপলক্ষে রাঙামাটি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এদিকে, এমএন লারমার জন্মদিবস উপলক্ষে সোমবার শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

সাবেক সাংসদ প্রয়াত এমএন লারমা ১৯৩৯সালে ১৫সেপ্টেম্বর রাঙামাটি শহর থেকে ১২ কিলোমিটার দুরে অবস্থিত মহাপ্রুম স্থানে(বর্তমানে কাপ্তাই বাধের কারণে বিলুপ্ত) জন্ম গ্রহন করেন।  পিতা চিত্ত কিশোর লারমা, মাতা শুভাষিনী দেওয়ান। এমএন লারমার তিন ভাই ও এক বোন। সবার বড় জ্যোতি প্রভা লরমা(মিনু) ছিলেন একজন সমাজকর্মী। বড় ভাই শুভেন্দু লারমা(বুলু) ছিলেন একজন সক্রিয় রাজনৈতিক কর্মী, দক্ষ সংগঠক ও বিপ্লবী। সবচেয়ে  ছোট ভাই ভাই বর্তমানে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান  ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা(সন্তু লারমা)।

১৯৭০ সালে এমএন লারমা কমিউনিষ্ট পার্টির সদস্য হন এবং একই বছরে তিনি তৎকালীন পাকিস্তান প্রদেশিক পরিষদে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন।  এমএন লামরা ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদে সাংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ১৯৭২ সালে ১৫ফের্রুয়ারী পার্বত্য চট্টগ্রাম জসংহতি সমিতি প্রতিষ্ঠা সাধারন সম্পাদক ছিলেন। ১৯৮৩ সালে ১০ নভেম্বর বিভেপন্থীদের হামলায় এমএন লারমার মৃত্যু হয়। এ অবিসংবাদিত নেতা এমএন লারমা  মৃত্যুর আগ পর্ষন্ত  পার্বত্য চট্টগ্রামের দশ ভাষাভাষি ১৩টি আদিবাসী জাতিসত্বাদের আত্ননিয়ন্ত্রনাধিকার আদায়ের লড়াই জন্য সংগ্রাম করে গেছেন।

এদিকে, এমএন লারমার ৭৬ তম জন্মদিবস উপলক্ষে এমএন লারমা মোমোরিয়েল ফাউন্ডেশন ও এমএন লারমা স্মৃতি গণপাঠাগারের যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচি  গ্রহন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে সোমবার শিল্পকলা একাডেমী মিলনায়তনে এমএন চিত্রাংকন প্রতিযোগিতার উদ্ধোধন করেন এমএন লারমা মোমোরিয়েল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা। এসময় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা(সন্তু লারমা),পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা, মঙ্গল কুমার চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

মঙ্গলবার আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  থাকবেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা(সন্তু লারমা) এবং প্রধান আলোচক হিসেবে চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার  দেবাশীষ রায়ের উপস্থিত থাকার কথা রয়েছে।  এছাড়াও আলোচক হিসেবে থাকবেন  এমএন লারমার সহপাঠী ও বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রাক্তন  সিনিয়র প্রিন্সিপাল অফিসার অমিয়াংমু চাকমা, বিশিষ্ট সংস্কৃতি কর্মী ও শিক্ষক বিপম চাকমাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ