• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

বরকলে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি দল

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Sep 2015   Friday

স্বাস্থ্য অধিদপ্তরের একটি প্রতিনিধি দল বরকল স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে প্রতিনিধি দলটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭জন চিকিৎসকের মধ্যে ২জন উপস্থিতসহ অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী অনুপস্থিত পান। এমনকি কয়েকজন কর্মকর্তা কর্মচারী হাজিরা খাতায় উপস্থিতির আগাম স্বাক্ষর করে গেছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

 জানা যায়, আগাম পরিদর্শনের বিষয়টি না জানিয়ে  স্বাস্থ্য বিভাগের একটি প্রতিনিধি দল বুধবার সরাসরি  বরকল স্বাস্থ্য কমপ্লেক্স  আকস্মিক পরিদর্শন করতে যান। প্রতিনিধি দলের মধ্যে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আনিসুর রহমান ও উপ পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান।  পরিদর্শনকালে প্রতিনিধি দলটি আকস্মিকভাবে হাসপাতালের স্টোর, ল্যাব,ডিসপেন্সারী কর্মকর্তা কর্মচারীদের হাজিরা খাতা হাসপাতালে রোগীদের বেড,জরুরী বিভাগ,নাসিং ডিউটি রুম সহ রোগীদের খাতাপত্র দেখেন। প্রতিনিধি দলটি হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা জানতে চাইলে হাসপাতালের মেডিকেল অফিসার ডা. অভিজিৎ দেওয়ানজি ও ডা.পম্পী চাকমা লিখিতভাবে সমস্যার কথা তুলে ধরেন। এসময় হাসপাতালের কমিউনিটি মেডিকেল অফিসার আবু সুফিয়ান সিনিয়র নার্স চঞ্চলা চাকমা,লক্ষী ভট্টাচার্য  ও প্রধান অফিস সহকারী রতœা পাল উপস্থিত ছিলেন। এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ অধিকাংশ কর্মকর্তা কর্মচারী অনুপস্থিত ছিলেন।

স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে বরকল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে চিকিৎসকদের নিয়ে স্বাস্থ্য ও চিকিৎসা সর্ম্পকে  মতবিনিময় করেন পরিদর্শনকারী প্রতিনিধি দলটি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ