• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পানছড়ি-দুধুকছড়া সড়কে লোগাং বেইলি সেতু ঝুকিতে

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Aug 2015   Wednesday

পানছড়ি-দুধুকছড়া সড়কে লোগাং বেইলি সেতু ঝুকিপূর্ন হয়ে উঠেছে। সম্প্রতি টানা বর্ষনে ফলে  সেতুর দক্ষিন পাড়ে মাটি ধসে গিয়ে নদীর গর্ভে বিলীন হতে চলেছে। যেকোন সময় সেতু ধসে গিয়ে মারাত্মক দুর্ঘটনাসহ ব্যাপক প্রাণহানীর আশংকা রয়েছে।

বুধবারর সরেজমিনে দেখা গেছে, লোগাং বেইলি সেতুর দক্ষিণপাড় খরস্রোতা লোগাং নদীর গর্ভে বিলীন হওয়ার পথে। সেতুর দক্ষিণপাড়ের মাটি সেতুর গোড়া থেকে ভেঙ্গে যাচ্ছে। প্রবল বর্ষণ হলে সেতুর দক্ষিণপাড় নদীর গর্ভে বিলীন হয়ে যেতে পারে। এতে লোগাং ইউনিয়ন ও চেংগী ইউনিয়নের হাজার হাজার মানুষ পানছড়ির সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে। ভোগান্তিতে পড়বে দুই ইউনিয়নের হাজার হাজার মানুষ। পানছড়ির সাথে লোগাং এলাকার একমাত্র সড়ক যোগাযোগের মাধ্যম এ সড়কটি।

এ সড়ক পথে প্রতিদিন আসা যাওয়া করেন লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নীল চন্দ্র চাকমা। তিনি জানান,প্রবল বর্ষনে  প্রতি বছর এ সেতুর দক্ষিণ পাড় ভেঙ্গে যায়। সড়ক কর্তৃপক্ষ তখন মাটি দিয়ে নামমাত্র ভরাট করে থাকে। এরপর আর কোনো কাজ করে না। তাই সামান্য বর্ষণে সেতুর দক্ষিণপাড় ভেঙ্গে যায়। এতে খুবই ঝুঁকি নিয়ে  যান চলাচল করে। 

এ প্রসঙ্গে লোগাং ইউনিয়নের চেয়ারম্যান সমর বিকাশ চাকমা বলেন, সেতু মেরামত না করা পর্যন্ত না করা পর্যন্ত খুব সতর্কতার সাথে যান চলাচলের জন্য গাড়ী ড্রাইভারদের বলা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কতৃপক্ষকে অবহিত করা হয়েছে।

খাগড়াছড়ি সড়ক জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম বলেন, সড়কটি সরেজমিনে দেখার জন্য দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীকে বলা হয়েছে।  পরিদর্শনের পর যত  যতদ্রুত সম্ভব সেতুর সংস্কারের উদ্যোগ নেয়া হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ