• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    
 
ads

দীঘিনালায় উৎসব মুখর পরিবেশে তিন দিনব্যাপী বৌদ্ধ মেলা শুরু

দীঘিনালা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Feb 2014   Thursday

খাগড়াছড়ির দীঘিনালায় উৎসব মুখর পরিবেশে তিন দিন ব্যাপী বৌদ্ধ মেলা শুরু হয়েছে। বুধবার ভোর ৬ টায় জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলনের মাধ্যমে তিন দিনব্যাপী এই মেলার উদ্বোধন করা হয়। এরপর সকাল ৮ টায় বের করা হয় বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা। দীঘিনালা-বাবুছড়া সড়কে প্রদর্শিত মোটর শোভা যাত্রায় বৌদ্ধ ধর্মালম্বী নারী পুরুষ শিশু কিশোরসহ সকল শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন।পার্বত্য ভিক্ষু সংঘের কেন্দ্রীয় সাধারন সম্পাদক, রাজ গুরু অগ্রবংশ বিদর্শন ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও দীঘিনালা দশবল রাজবিহারের অধ্যক্ষ শ্রীমৎ প্রজ্ঞাজ্যোতি থেরোকে মহাথেরো হিসেবে বরন উপলক্ষে তিন দিনব্যাপী এই বৌদ্ধ মেলার আয়োজন করা হয়।দীর্ঘ ১৬ বছর পর দীঘিনালা দশবল রাজবিহার প্রাঙ্গনে আয়োজিত এই বৌদ্ধ মেলাকে ঘিরে বইছে উৎসব মুখর পরিবেশ। দীঘিনালা দশবল রাজবিহার প্রাঙ্গনে সর্বশেষ বৌদ্ধ মেলা অনুষ্ঠিত হয়েছিল ১৯৯৮ সালে। বুধবার সন্ধ্যায় মেলা প্রাঙ্গন ঘুরে দেখা যায় উপচেপড়া মানুষের ভীড়। জাতি ভেদাভেদ নির্বিশেষে এ অঞ্চলের সকল সম্প্রদায়ের মানুষ মেলায় অংশ নিয়েছে। মেলা প্রাঙ্গনে হরেক প্রকার রকমারির পণ্যর দোকান সাজিয়ে বসেছে অসংখ্য বিক্রেতা।মেলা প্রাঙ্গনে জুফা’র সাধারন সম্পাদক নয়ন চাকমা জানান, অনেক জ্ঞানী ও গুনের মানুষ শ্রীমৎ প্রজ্ঞাজ্যোতি থেরো। দীর্ঘ ২০ বছর ধরে থেরো হিসেবে দায়িত্ব পালনের পর শ্রীমৎ প্রজ্ঞাজ্যোতিকে এই অঞ্চলের মানুষ আজ উৎসব মুখর পরিবেশে ধর্মীয় নিয়মানুসারে মহাথেরো হিসেবে বর্ণাঢ্য ধর্মীয় আয়োজনের মাধ্যমে বরন করে নিয়েছেন। এ উপলক্ষে তিন দিনব্যাপী বৌদ্ধমেলার পাশাপাশি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান করা হবে।মেলা উদযাপন কমিটির সাধারন সম্পাদক লোচন দেওয়ান জানান, এই অঞ্চলের বৌদ্ধ ধর্মালম্বী সম্প্রদায়ের পরম শ্রদ্ধেয় প্রান পুরুষ শ্রীমৎ প্রজ্ঞাজ্যোতি থেরোকে মহাথেরো হিসেবে বরন করে নিতে তিন দিনব্যাপী বৌদ্ধমেলাসহ বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছি। সকল সম্প্রদায়ের হাজার হাজার মানুষের যোগদানের মধ্য দিয়ে আমরা এই ধর্মীয় কর্মসূচী পালন করছি। এটি এ অঞ্চলের মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত বলেও তিনি মনে করেন।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ