• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কাউখালী উপজেলা কেন্দ্রীয় কবরস্থান অব্যাহত ভাঙ্গনে বিলীন হতে বসেছে

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Aug 2015   Monday

সাম্প্রতিক টানা বর্ষন এবং ইছামতি ও কাউখালী খালের অব্যাহত ভাঙ্গনের ফলে কাউখালী উপজেলা কেন্দ্রীয় কবর স্থান বিলীন হতে চলেছে। জরুরী ভিত্তিতে ভাঙ্গন রোধ করা না গেলে যেকোন মূহুর্তে পুরো কবরস্থান  বিলীন হয়ে যাওয়ার আশংকা রয়েছে।

সরেজমিনে গিয়ে  দেখা  গেছে, কাউখালী-রানীরহাট প্রধান সড়কের সন্নিকটে কাউখালী উপজেলা সদরে প্রবেশ পথে কেন্দ্রীয় কবরস্থানের ইছামতি ও কাউখালী খালের দূ’অংশে প্রায় ৫/৬শ ফুট মাটির পাড় ভেঙ্গে খালের সাথে মিশে গেছে। এছাড়া দু’অংশে প্রায় ৪শ ফুট রিটানিং ওয়ালও ভেঙ্গে খালে পড়ে গেছে। এ ধারা অব্যাহত থাকলে আগামী কয়েক দিনের মধ্যে কবরের সিংহভাগ ইছামতি ও কাউখালী খালে ভেঙ্গে পড়ে বিলীন যাওয়ার আশংকরা রয়েছে। 

স্থানীয়রা অভিযোগ করেন,কবরস্থান সংলগ্ন কাউখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড থেকে ইতিমধ্যে সিসি ব্লক স্থাপন করা হলেও কবরস্থানের অংশে কোন সিসি ব্লক না দেয়ায় এ ভাঙ্গন প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। খালের অব্যাহত ভাঙ্গনের কারণে ফলে কবরস্থানে কবর দেয়া কয়েকশ লাশ পানিতে ভেসে যাওযার আশংকা প্রকাশ করেছেন স্থানীয়রা।  তারা কাউখালী কেন্দ্রীয় কবরস্থানটির ভাঙ্গন রক্ষার্থে জরুরী ভিত্তিতে পদক্ষেপ গ্রহন করার জন্য উর্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

এদিকে,সোমবার দুপুরে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আকতার ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কমল বরন সাহা সহ উপজেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা কেন্দ্রীয় কবরস্থানের ভাঙ্গন পরিদর্শন করেছেন।

কাউখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কমলবরন সাহা জানিয়েছেন দূর্যোগ ও ত্রান মন্ত্রনালয় থেকে বড় ধরনের রিটানিং ওয়াল বা সিসি ব্লক করার জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্ধ না থাকায় উক্ত কবরস্থান রক্ষার্থে কোন প্রকল্প নেয়া যাচ্ছে না। তিনি জানিয়েছেন কবরস্থানের ভয়াভহ এ ভাঙ্গনের বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

কাউখালী উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আকতার বলেছেন কবরস্থানের ভাঙ্গনের বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে। তিনি আরো জানিয়েছেন এ ব্যাপারে রাঙ্গামাটির সাংসদ সহ পানি উন্নয়ন বোর্ডকে সিসি ব্লক করে দেওয়ার জন্য অবহিত করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

               

 

ads
ads
আর্কাইভ