• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

খাগড়াছড়িতে বন্যায় গঞ্জপাড়া সেতুর মাটি ধসে পড়ায় যোগাযোগ বন্ধ

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Aug 2015   Sunday

কয়েক দিনে টানা বর্ষনে আকস্মিক বন্যায় খাগড়াছড়ি শহরের গোলাবাড়ী ইউনিয়নের গঞ্জপাড়া সেতুর পশ্চিম  অংশে মাটি ধসে পড়ায় সেতুটি ঝুঁকিপুর্ন হয়ে উঠায় চলাচল বন্ধ  রয়েছে। তবে এলাকাবাসী  সেতুর পাশে বাঁশের সাকো  তৈরী করে চলাচল করছেন।

টানা বর্ষনে  ও উজান  থেকে নেমে আসা পাহাড়ী ঢলে  চেঙ্গীর পানি বৃদ্ধি পাওয়ায় খাগড়াছড়ি  জেলা শহরের নিুাঞ্চল প্লাবিত হয়ে আকস্মিক বন্যা  দেখা  দেয়। এতে শহরের সাথে এক যোগাযোগের মাধ্যম গালাবাড়ী ইউনিয়নের গঞ্জপাড়ার  সেতুর পশ্চিম অংশ টানা বর্ষন ও বন্যায় মাটি ধসে গিয়ে ঝুঁকিপুর্ন হয়ে উঠেছে। বর্তমান সেতুর উপর চলাচল বন্ধ রয়েছে। তবে এলাকাবাসী বাঁশের সাকো তৈরী করে চলাচল করছেন। ফলে যান চলাচল বন্ধ থাকায় এলাবাসী চরম দুর্ভোগে পড়েছেন।

এলাকাবাসী স্থানীয়রা, দ্রুত গতিতে সংস্কার করা না হলে পুনরায় বন্যায় প্লাবিত হলে সেতুটি  স¤পূর্ণভাবে ধসে গিয়ে বিলীত হওয়ার অশংকা রয়েছে। সেতুটি সংস্কারে সরকারের সংশ্লিষ্ট বিভাগের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

এলাকাবাসী লোকমান হোসেন জানান, সেতুটি এলাকাবাসীর একমাত্র চলাচলের বাহন। এ  সেতু নির্মান হওয়ায় এ এলাকার সামগ্রিক উন্নয়ন সাধিত হলেও নিন্মমানের কাজ হওয়ায় একদিনের বন্যায়  সেতুর পশ্চিম অংশ বন্যার পানিতে বিলীন হয়ে  গেছে। ফলে এ সেতুর সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে।

৩নং গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞান ত্রিপুরা জানান, গন্জ পাড়া-বলপেইয়া আদাম-জিরো মাইল-ঠাকুছড়ার সাথে শহরের সড়ক যোগাযোগ একমাত্র মাধ্যম এ সেতুর পশ্চিম অংশে বন্যায়  বর্ষন ও বন্যার কারণে মাটি ধসে পড়ায় হুমকি সন্মুখীন হয়ে পড়েছে । সেতুটি দ্রুত মেরামতের জন্য প্রকল্প গ্রহনের উদ্ধর্তন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে বলে তিনি জানান।  

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ