• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

লামায় আবারও বন্যা,শত শত পরিবার আশ্রয় কেন্দ্রে

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Aug 2015   Thursday

কয়েক দিনের টানা বর্ষণে বান্দরবানের লামা উপজেলায় আবারও বন্যা দিয়েছে। ইতোমধ্যে বন্যা ক্ষতিগ্রস্থ লোকজন উপজেলার   বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। 

জানা  গেছে, টানা বর্ষনে লামা উপজেলায় পঞ্চমবারের বন্যা দিয়েছে। এতে লামা বাজার, নয়াপাড়া, চাম্পাতলী, চেয়ারম্যান পাড়া, বাস ষ্টেশন ও পাশ্ববর্তী চকরিয়ার বমু বিলছড়ি এলাকা পানিতে তলিয়ে গেছে। এসব ক্ষতিগ্রস্থ  লোকজনদের উপজেলা প্রশাসন থেকে লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ও লামা সরকারী উচ্চ বিদ্যালয়কে আশ্রয় কেন্দ্র  খোলা হয়েছে। ইতোমধ্যে তিনটি আশ্রয় কেন্দ্রে শত শত মানুষ আশ্রয় নিয়েছেন। বৃহস্পতিবার সকাল  থেকে  লামা উপজেলা প্রশাসন ও পৌরসভার সকল মসজিদ থেকে মাইকিং করে পাহাড়ে পাদদেশে ঝুকিতে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হচ্ছে।

লামা পৌরসভা মেয়র আমির হোসেন  জানান, পৌরসভা থেকে আশ্রয় কেন্দ্র গুলোতে চাল বিতরণ ও রান্না করে খাওয়ানো হচ্ছে। বন্যার্তদের খাবার পানি ব্যবস্থা করা হয়েছে।

বান্দরবান জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম জানান, শতাধিক বন্যার্তদের মাঝে খিঁচুড়ী ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।

লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ, লামা পৌরসভার মেয়র আমির হোসেন ও জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম ইতিমধ্যে ত্রাণ সামগ্রী নিয়ে আশ্রয় কেন্দ্রে বন্যায় পানিবন্ধি মানুষের মাঝে বিতরণ করেছেন। তিনি আরও জানান, বন্যা পরিস্থিতি নিয়ে লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ জানান, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কররেত উপজেলা প্রশাসন প্রস্তুত রয়েছে। উপজেলা শহরে ৩টি আশ্রয়ন কেন্দ্র খোলা রাখা হয়েছে।  প্রযাপ্ত  পরিমাণের খাদ্য মজুদ রয়েছে।  তাৎক্ষণিক সেবা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন কার্যালয়ে একটি মনিটরিং সেল খেলাসহ  আশ্রয় কেন্দ্র গুলোতে উপজেলা প্রশাসন থেকে শুকনা খাবার বিতরণ করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ