• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

লামা পৌরসভার ৯কোটি ৩০ লাখ টাকার বাজেট ঘোষনা

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Aug 2015   Sunday

রোববার বান্দরবানের লামা পৌরসভার ২০১৫-১৬ অর্থ সালের ৯কোটি ২৯লক্ষ ৭৭হাজার ৭৫০ টাকার প্রস্তাবিত  বাজেট ঘোষনা করা হয়েছে।

লামা পৌরসভা মিলনায়তনে বাজেট অধিবেশনে প্রধান অতিথি ছিলেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। লামা পৌর সভার মেয়র আমির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, লামা মাতামুহূরী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম লামা পৌরসভার সচিব মোঃ মাস-উদ-মোরশেদ প্রমুখ।ঘোষনা করেন লামা পৌরসভা মেয়র মোঃ আমির হোসেন। এছাড়াও বাজেট অধিবেশনে জনপ্রতিনিধি, প্রশাসন, সাংবাদিক, সর্বস্তরের জনসাধারণ ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

এসময় লামা পৌর সভার মেয়র আমির হোসেন  লামা পৌরসভার ২০১৫-১৬ অর্থ সালের প্রস্তাবিত বাজেট ঘোষনা করেন। এর মধ্যে পৌর সভার রাজস্ব আয়ের পরিমান ধরা হয়েছে ৯৫ লক্ষ ৭১ হাজার ৬২১ টাকা। এরমধ্যে মোট রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৮৯লক্ষ ৯৪ হাজার টাকা। সমাপনী স্থিতি ৬ লক্ষ ১৭ হাজার ৬২১ টাকা। এখাতে উল্লেখ্যযোগ্য ব্যয়ের মধ্যে সাধারণ সংস্থাপন শাখার খাতে ৬৭ লক্ষ ২৪ হাজার টাকা এবং স্বাস্থ্য ও পয়ঃ প্রণালী খাতে ৬ লক্ষ ২০ হাজার টাকা। এছাড়া অন্যান্য খাতে ৪ লক্ষ ৫০ হাজার টাকা সহ প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে।

অপরদিকে পৌর সভার উন্নয়ন খাতে মোট আয় ও ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ২২লক্ষ ৫০ হাজার টাকা। আয় বিবরণে সরকার প্রদত্ত উন্নয়ন সহায়তা মঞ্জুরী ৪০ লক্ষ টাকা, রাজস্ব উদ্বৃত্ত উন্নয়ন হিসেবে স্থানান্তর ২ লক্ষ ৫০ হাজার টাকা, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় থেকে প্রদত্ত মঞ্জুরী ১০ লক্ষ এবং গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প হতে ১ কোটি এবং অবকাঠামো নির্মাণ খাতে ৬ কোটি ৭০ লক্ষ টাকা। ব্যয় বিবরণে রাস্তা ৩ কোটি ৫০ লক্ষ, ড্রেন নির্মাণে ৩ কোটি টাকা সহ বিবিধ উন্নয়ন খাতে বরাদ্দ রেখে বাজেট ঘোষণা করা হয়।            

লামা পৌরসভার মেয়র আমির হোসেন বাজেট অধিবেশনের ঘোষিত বাজেটের সফল বাস্তবায়নের জন্য পৌরসভার সর্বস্তরের জনগণ ও সরকারের সহযোগিতা কামনা করেন। এছাড়া লামা পৌরসভাকে সকল উন্নয়ন কাজে সহায়তা করায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ