• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পানছড়িতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Aug 2015   Saturday

শনিবার খাগড়াছড়ির পানছড়িতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৮টায় আওয়ামী লীগ দলীয় কার্যালয় থেকে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, আওয়ামীলী, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাদের উদ্যোগে এক শোক র‌্যালী বের হয়। র‌্যালিটি পানছড়ি বঙ্গবন্ধু স্কোয়ারে এসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন দিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যক্ষ সমীর দত্ত চাকমা, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের পরিবেশ ও বন বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য খগেশ্বর ত্রিপুরা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: বাহার মিয়া, সাধারণ সম্পাদক জয়নাথ দেব, যুগ্ন সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, সাংগঠনিক সম্পাদক মো: আবু তাহের ও যুবলীগ সভাপতি মো: আল-আমিন। পুস্পমাল্য শেষে  একটি  শোক র‌্যালি বঙ্গবন্ধুর প্রতিকৃতি থেকে ১ কিলোমিটার দূরে পানছড়ি উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। এরপর পানছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে যুবলীগ সাধারণ সম্পাদক নাজির মাহামুদের সঞ্চালনায় ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: বাহার মিয়ার সভাপতিত্বে এক শোকসভা অনুষ্ঠিত হয়। শোক সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যক্ষ সমীর দত্ত চাকমা। বিশেষ অতিথি হিসেবে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের পরিবেশ ও বন বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য খগেশ্বর ত্রিপুরা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: বাহার মিয়া, সাধারণ সম্পাদক জয়নাথ দেব, যুগ্ন সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, সাংগঠনিক সম্পাদক মো: আবু তাহের প্রমূখ।

শোকা সভায় জেলা পরিষদ সদস্য খগেশ্বর ত্রিপুরা বলেন, জাতিকর জনক বঙ্গবন্ধু জন্ম না হলে বাংলাদেশ জন্ম হতো না। যারা এ দেশকে স্বাধীন দেশ হিসেবে মেনে নিতে পারেনি তারাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছে। পানছড়ি উপজেলাবাসী যেন সহজেই জাতির পিতাসহ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারে সে চিন্তা করে ২০১০ সালে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতির ভাস্কর্ষ তৈরী করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ