• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

ছোটহরিণা বিজিবির উদ্যোগে মৎস্য পোনা অবমুক্ত করণ এবং বৃক্ষরোপন কর্মসূচী সভায়
বিজিবি দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে--ঊষাতন তালুকদারএমপি

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Aug 2015   Thursday
no

no

২৯৯নং সংসদীয় আসনের নির্বাচিত সাংসদ উষাতন তালুকদার বলেছেন, বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) শুধু নিজেদের জন্য কাজ করছে না তারা সীমান্ত রক্ষার পাশাপাশি দেশের সম্পদ ও মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

বৃহষ্পতিবার বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের ছোটহরিণা বর্ডার গার্ড ব্যাটালিয়নের উদ্যোগে কর্ণফুলি হ্রদে মাছের পোনা অবমুক্ত করণ এবং বৃক্ষরোপন কর্মসূচী উপলক্ষে মতবিনিময় সভায় তিনি এসব কথা।

এ সময় ছোটহরিণা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল শাহাবুদ্দিন ফেরদৌস উপজেলা পরিষদের চেয়ারম্যান মণি চাকমা, মেজর খালিদ মেজর রবিন, ভূষণছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিলীপ কুমার চাকমা, আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্যামরতন চাকমা, বরকল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পুলিন বিহারী চাকমা, সংসদ সদস্যর উপজেলা প্রতিনিধি উৎপল চাকমাসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিসহ ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

ঊষাতন তালুকদার তার বক্তব্যে আরও বলেন, এলাকায় ফলজ বনজ ও ঔষধি গাছ রোপন সহ মৎস্য চাষ করার উপর গুরুত্বারোপ করে আর্থিকভাবে যেমনি লাভবান হওয়া যায় তেমনি এ দেশকে সবুজ বনায়নে পরিণত করা সম্ভব।

এসময় ছোটহরিণা জোন কমান্ডার লেঃ কর্ণেল শাহাবুদ্দিন ফেরদৌস এলাকার শিক্ষা চিকিৎসা উন্নয়নের সমস্যা, সীমান্তের বিওপি ক্যাম্প স্থাপন, সীমান্তে নিরাপত্তা গাছ বাশঁ গরু ব্যবসাসহ মোবাইল নেটওর্য়াক চালু করণের ব্যাপারে তুলে ধরে সাংসদরে কাছে পরামর্শ ও সহায়তা চান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ