• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

মগবানে সোলার প্যানেল বিতরণকালে
প্রতিকুলতার মাঝে আদিবাসীদেরও এগিয়ে যেতে হবে--উষাতন তালুকদার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Aug 2015   Tuesday

২৯৯নং আসনের নির্বাচিত সাংসদ উষাতন তালুকদার বলেছেন, দেশ এগিয়ে যাচ্ছে। যুগ পরিবর্তন হয়েছে। প্রযুক্তি প্রতিদিন উন্নত থেকে আরো উন্নত হচ্ছে। এই অবস্থায় আদিবাসীদেরও এগিয়ে যেতে হবে। এগিয়ে যাওয়ার পথে বিভিন্ন  বাঁধা আসবে। এ  বাঁধাকে জয় করার চেষ্টা করতে হবে। প্রতিকুলতার মাঝেও আদিবাসীদের শিক্ষা অর্জন করতে হবে।

মঙ্গলবার রাঙামাটি সদরের মগবান ইউনিয়নের বড় আদাম বাজারে প্রধানমন্ত্রী ঘোষিত টিআর, কাবিকা, কাবিটার প্রকল্পের আওতায় বিদ্যুৎহীন এলাকায় সোলার প্যানেল বিতরণ অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মগবান ইউপি কার্যালয়ে সোলার প্যানেল বিতরণ  অনুষ্ঠানে মগবান ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ চাকমার সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান অরুন কান্তি চাকমা, জীবতলি ইউপি চেয়ারম্যান সুদত্ত বিকাশ চাকমা।  অনুষ্ঠান শেষে প্রধান অতিথি  মগবান ও জীবতলী এলাকার ১১টি প্রতিষ্ঠান ও পরিবারের মাঝে সোলার প্যানেল বিতরণ করেন।

এর আগে উষাতন তালুকদার এমপি আসামবস্তি-কাপ্তাই সড়কের পাশে বৌদ্ধ সাধক সাধনা নন্দ মহাস্থবির (বনভান্তে)’র জন্মস্থান মোরঘোনা এলাকায় সৌন্দর্য বন্ধন গাছ রোপন করেন এবং বনভান্তের স্মৃতি মন্দিরের চলমান কার্যক্রম পরিদর্শন করেন।
সোলার প্যানেল বিতরণ অনুষ্ঠানে  উষাতন তালুকদারএমপি আরও বলেন, দেশ আমাদের সবার। দেশের উন্নয়নে সবাইকে কাজ করতে হবে। কিন্তু কিছু মানুষ আছে নিজের নাক কেটে অন্যর অমঙ্গল কামনা করছে। বর্তমান সরকারের আমলে রাঙামাটিতে বিদ্যুৎহীন এলাকাগুলো বিদ্যুতের আলোতে আলোকিত হোক তা চায় না।

তিনি  বলেন, বড় জাতিদের ছোট জাতিদের প্রতি বন্ধুসুলভ আচরণ করতে হবে। তারা চাইলে  আদিবাসীদের প্রতি সহানুভতির হাত বাড়িয়ে দিতে পারে। কিন্তু তা না করে শত্রু ভেবে বসে থাকে।
তিনি বলেন, সব কিছুতে নাগ গলানো ঠিক নয়। না পারলে চুপ করে থাকতে হবে। ‘সুর্যের তাপের চেয়ে বালুর তাপ বেশী’ এমন প্রভাব দেখানো থেকে বিরত থাকে তাদের পরামর্শ দেন। ক্ষতিপয় মানুষের কারণে সংগঠনের নামে বদনাম হয়। মানুষের জন্য সংগঠন। এ সংগঠন যদি মানুষের কল্যানে কাজ না করে তাহলে তা সংগঠন করার অর্থ হয় না। জনগণ আছে বলে সংগঠন ঠিকে আছে। তাই জনগণের মতামত গ্রহণ করতে হবে। তাদের কল্যাণে কাজ করতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
আর্কাইভ