• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

বান্দরবানে টানা বর্ষনে নিম্নাঞ্চল প্লাবিত,সড়ক যোগাযোগ বন্ধ

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jul 2015   Saturday

টানা বর্ষন ও পাহাড়ী ঢলে বান্দরবানের নিম্নাঞ্চল তলিয়ে গেছে। শনিবার সকাল থেকে সারা দেশের সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।  নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ক্ষতিগ্রস্থ লোকজন নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছেন।

জানা গেছে, টানা ভারী বর্ষন ও পাহাড়ী ঢলের কারণে বান্দরবানে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বান্দরবান কেরানী হাঁট সড়কের বাজালিয়া এলাকায় সড়কের উপরদিয়ে অন্ততঃ ১০ফুট পানি প্রবাহিত হওয়ায় চট্টগ্রাম,ঢাকা ,কক্সবাজারের সাথে সড়ক যোগাযোগ সম্পুর্ণ রুপে বন্ধ রয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে বান্দরবান শহর তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, অবিরাম বৃষ্টিপাতের কারনে বান্দরবান সদরসহ বিভিন্ন উপজেলায় পাহাড় ধসের খবর পাওয়া গেছে। শহরের লাঙ্গি পাড়া সড়কের একাংশ সাঙ্গু নদীতে ভেঙ্গে ঝুর্কিপুর্ণ হয়ে পড়েছে। স্বর্ণ মন্দির এলাকার পুলপাড়া ব্রিজটি পানিতে তলিয়ে যাওয়ায় রাঙামাটির,কাপ্তাই,বাঙ্গালহালিয়া, ও চন্দ্র ঘোনার সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এতে স্থানীয় লোকজনসহ ঈদের ছুটিতে বান্দরবান বেড়াতে আসা পর্যটকরা শহরে আটকা পড়েছেন। জেলার লামা,আলীকদম,ও নাইক্ষংছড়ি উপজেলার নিম্মাঞ্চল প্লাবিত হওয়ায় অনেকে বাড়ীঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নেয়ার খবর পাওয়া গেছে।

অপরদিকে, ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগপুর্ণ আবহাওয়া ও ভারী বৃষ্টিপাতের কারনে নিম্নাঞ্চেল প্লািবত লোকজনদের নিরাপদ আশ্রয় স্থলেএ সরে যেতে নির্দেশ  দেয়া হয়েছে। শহরের প্রাথমিক বিদ্যালয়গুলোতে আশ্রয় কেন্দ্র হিসেবে খোলা হয়েছে। শনিবার বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুর রহমান বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ