• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পার্বত্য চট্টগ্রামের প্রথম নারী সাংসদ সুদীপ্তা দেওয়ান আর নেই

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jul 2015   Saturday
সুদীপ্তা দেওয়ান।

সুদীপ্তা দেওয়ান।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট রাজনৈতিক সহকর্মী ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের প্রথম নারী সাংসদ সুদীপ্তা দেওয়ান আর নেই। তিনি ঢাকায় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে শনিবার সকালে নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বৎসর। রোববার দুপুরের দিকে আসামবস্তীর মহাশ্মশানে তার দাহক্রিয়া সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

সূত্র জানায়, ঢাকা থেকে শনিবার বিকালে রাঙামাটি শহরের তবলছড়ির নিজ বাসভবনে তার মরদেহ নিয়ে আসা হয়েছে। মৃত্যুকালে তিনি স্বামী বিশিষ্ট চিকিৎসক ডা.একে দেওয়ান, তিন মেয়ে সঙ্গীতা, অপরাজিতা ও নিবেদিতা এবং দুই ছেলে অমিত ও অদিতসহ বহু আত্মীয়-স্বজন, গুনগ্রাহী ও শুভাকাক্সিক্ষ রেখে গেছেন। তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন। সর্বশেষ ঢাকায় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে শনিবার সকালে নি:শ্বাস ত্যাগ করেন।

এদিকে, বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের নারী নেত্রী মিসেস সুদীপ্তা দেওয়ানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাঙামাটিসহ পার্বত্য জনপদে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে বিভিন্ন মহল বিভিন্ন ও সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আত্মার সৎগতি ও শান্তি কামনা করেছেন। ।

স্বর্গীয়া সুদীপ্তা দেওয়ানের বর্নাঢ্য রাজনৈতিক জীবন ছিল। তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনসহ তার বর্ণাঢ্য কর্মময় জীবনে ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত ঘনিষ্ট রাজনৈতিক সহকর্মীদের মধ্যে অন্যতম একজন। তিনি ছাত্র জীবন থেকে আওয়ামীলীগের রাজনীতি সাথে সরাসরি জড়িত ছিলেন। তৎকালীন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম জেলায় আওয়ামী লীগের শাখা সংগঠন প্রতিষ্ঠায় তার ছিল ভূমিকা অন্যতম। পার্বত্য চট্টগ্রাম জেলায় আওয়ামীলীগের রাজনীতির প্রতিষ্ঠালগ্ন থেকে জেলা কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তিনি দায়িত্ব পালন করেছিলেন।

১৯৭৩ সালে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদে চট্টগ্রাম-বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম-১৫ মহিলা আসনে সর্বপ্রথম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন মিসেস সুদীপ্তা দেওয়ান। তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকারের আমলে পার্বত্য চট্টগ্রামের আর্থ-সামজিক উন্নয়নে অনন্য ভূমিকা ছিল তার।

স্বর্গীয়া সুদীপ্তা দেওয়ানের স্বামী ডা.একে দেওয়ান ১৯৭৪ সালে রাঙামাটি পৌরসভার সর্বপ্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। সুদীপ্তা দেওয়ানের রাজনৈতিক বর্নাঢ্য জীবন ছাড়াও পার্বত্য চট্টগ্রামের সামাজিক, সংস্কৃতি ও ক্রীড়া জগতে তার গুরুত্বপূর্ণ অবদান ছিল।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ