• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পানছড়িতে জমে উঠেছে ফুটবল টুর্নামেন্ট

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Jul 2015   Sunday

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সবুজ ক্লাবের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট জমে উঠেছে। প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকা থেকে শতশত মানুষ খেলা দেখতে ভিড় জমাচ্ছেন।

 উল্লেখ্য, ১জুলাই স্থানীয় লোগাং ইউনিয়নের চেয়ারম্যান সমর বিকাশ চাকমা খেলার উদ্বোধন করেন। লীগ পর্যায়ে অনুষ্ঠিত এ খেলায় উপজেলার ১৬টি দল অংশ গ্রহণ করছে।

পূজ গাং উচ্চ বিদ্যালয় মাঠে চিত্তবিনোদন বঞ্চিত হাজার হাজার মানুষকে প্রতিদিন ফুটবল টুর্নামেন্ট দেখতে প্রতিদিন  পানছড়ি  উপজেলার লোগাং ইউনিয়ন, চেংগী ইউনিয়ন, পানছড়ি সদর ইউনিয়ন, লতিবান ইউনিয়ন ও উল্টোছড়ি ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে শতশত মানুষ খেলা দেখতে ভিড় জমাচ্ছেন।

পূজগাং স্কুল থেকে প্রায় ১৪কিলোমিটার দূরে অবস্থিত পানছড়ি কলেজ গেইট এলাকা থেকে প্রতিদিন খেলা দেখতে আসেন ক্যাজরি মার্মা জানান,ফুটবল খেলা তার প্রিয় খেলা। খেলা দেখার জন্য প্রতিদিন অনেক টাকা  খরচ করে খেলা উপভোগ করতে ছুটে আসেন মাঠে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া রুবেল চাকমা ও সোহাগ চাকমা জানায়,এলাকবাসীর কাছে ভালো খেলা উপহার দেওয়ার জন্য  তারা নিজ নিজ গ্রামের দলে খেলছেন।

উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও অনুষ্ঠিত খেলার রেফারি শাহজাহান কবির সাজু জানান, উপজেলা সদরে ফুটবল খেলা হলেও এতো লোকের সমাগম ঘটে না। এখানে প্রতিদিন প্রায় দ্ইু হতে আড়াই শহস্রাধিক মানুষের সমাগম ঘটে। খেলা পরিচালনা করতে তার খুবই ভালো লাগছে।

খেলা পরিচালনা কমিটির আহবায়ক শিক্ষক উদ্দীপন চাকমা বলেন,দীর্ঘ প্রায় ৯-১০ বছর ধরে এ এলাকার মানুষ ফুটবল খেলার মতো চিত্তবিনোদন থেকে বঞ্চিত হচ্ছে। খেলা দেখতে তাই প্রতিদিন হাজার হাজার ভিড় জমাচ্ছেন।  কোনো ধরনের ঝামেলা ছাড়াই প্রতিনি খেলা ভালোভাবে পরিচালনা করতে পারছি।

পানছড়ি ইউনিয়নের চেয়ারম্যান ও পূজগাং উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অসেতু বিকাশ চাকমা বলেন, স্কুলের মাঠটি কাঁদায় পূর্ণ ছিল। খেলার মাঠটি খেলায় উপযোগি করার জন্য মাঠে বালু দিয়ে খেলার উপযোগি  করা হয়েছে।

সবুজ ক্লাবের সভপিতি সমাজ সেবক ধনঞ্জয় চাকমা বলেন, খেলাটি সুষ্ঠভাবে পরিচালনা করার জন্য একটি আহবায়ক কমিটি রয়েছে। এ ব্যাপারে উপজেলার সকল প্রশাসককে অনুলিপি  দিয়ে অবগত করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ