• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে বিভিন্ন বিদ্যালয় ও সংগঠনের মাঝে সাংস্কৃতিক সরঞ্জাম ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে
আওয়ামীলীগের আমলেই পার্বত্য চুক্তির পূর্নাঙ্গ বাস্তবায়িত হবে---বীর বাহাদুর

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Jul 2015   Wednesday

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি বলেছেন, অশান্ত পার্বত্য চট্টগ্রামকে শান্ত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষর করেছিলেন। শেখ হাসিনার আমলেই পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে বাস্তবায়িত হবে। তিনি আরও বলেন, এক সময় পার্বত্য অঞ্চলে পূর্ণিমার চাঁদ কি সাধারণ মানুষ দেখতো না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ায় এ এলাকায় শান্তি ফিরে এসেছে। তিনি শান্তি চুক্তির অবাস্তবায়িত ধারাগুলো বাস্তবায়নের জন্য আঞ্চলিক দল গুলোকে সহযোগিতার হাত বাড়ানোর আহবান জানান।

বুধবার বিকেলে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সন্মেল কক্ষে পার্বত্য মন্ত্রনালয়ের অর্থায়নে জেলার বিভিন্ন বিদ্যালয় ও সংগঠনের মাঝে সাংস্কৃতিক সরঞ্জাম ও ক্রীড়া সামগ্রী বিতরণী অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন, পরিষদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর, পরিষদ সদস্য অংসুই প্রু চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী কামাল উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ও ক্রীড়া ও সাংস্কৃতিক কমিটির আহবায়ক ত্রিদিব কান্তি দাশ।  অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বিভিন্ন স্কুলের শিক্ষার পাশাপাশি সাংস্কৃতি কর্মকান্ড বাড়াতে বাদ্য যন্ত্র ও বিভিন্ন ক্রীড়া সংগঠনকে ক্রিকেট সামগ্রী বিতরণ করেন।

পার্বত্য অঞ্চলের শিক্ষার গুণগত মান নিয়ে পার্বত্য প্রতিমন্ত্রী তার বক্তব্যে আরও বলেন, পার্বত্য অঞ্চলের শিক্ষার গুণগত মান বাড়াতে শিক্ষকদের ভূমিকা বেশী রাখতে হবে। পার্বত্য দুর্গম এলাকার শিক্ষার মান বাড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা মুখী পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশেই পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় আবাসিক স্কুল স্থাপনের কাজ হাতে নেয়া হয়েছে।

তিনি বলেন, শুধু আবাসিক বিদ্যালয় স্থাপন করলে হবে না। আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষিত করে তোলার দায়িত্ব নিতে হবে শিক্ষকদের। কাচা ছেলে মেয়ে দেবো সেই সব কাচা ছেলে মেয়েকে গুলোকে ঘষে মেজে সুশিক্ষায় শিক্ষিত করে তোলার দায়িত্ব শিক্ষকদের। শিক্ষকরা শান্তিতে বসবাস করতে পারেন তার জন্য সরকার শিক্ষকদের বেতনভাতা বৃদ্ধি করার উদ্যোগ নিয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ