• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

সংবাদ প্রকাশের জের ধরে
গিরিদর্পণের লামা প্রতিনিধি এসকে খগেশপ্রতি চন্দ্র খোকনকে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jul 2015   Thursday

সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক গিরিদর্পনের লামা প্রতিনিধি এসকে খগেশপ্রতি চন্দ্র খোকন হত্যার উদ্দেশ্য গাজী গ্রুপের লোকজন হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে জানা যায়, গত জুন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির লামা উপজেলায় বিক্ষোভ-সমাবেশ করে। “লামায় গাজী গ্রুপের বিরুদ্ধে জেএসএস’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ” শিরোনামে গত ১ জুন দৈনিক গিরিদর্পণ প্রতিকায় প্রকাশিত হয়। এতে সংবাদ প্রকাশের জের ধরে গাজী গ্রুপের রাবার প্লান্টেশনের কর্মকর্তা কর্মচারিরা ক্ষিপ্ত হইয়া ১জুন বিকালে স্থানীয় কর্মচারী মোঃ ফরিদ উদ্দিনের নেতৃত্বে ৪/৫ জনকে নিয়ে প্রকাশ্যে লামা বাজারের মাছ বাজারের সালাউদ্দিনের মোবাইল রিচার্জের দোকানে অবস্থান করার  সময় লামা প্রতিনিধি এসকে খগেশপ্রতি চন্দ্র খোকনের উপর অর্তকিত হামলা চালায়। তবে দোকানের উপস্থিত লোকজনের সহায়তায় হামলাকারীদের হামলা হাত থেকে তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পান।  এ সময় গাজী গ্রুপের অন্যান্য উপস্থিত লোকজন পুনরায় হামলা করার চেষ্টা ব্যর্থ হলে অকর্ত্য ভাষায়  তাকে গালমন্দ ও প্রাণনাশের হুমকী দেন।  

এ ঘটনায় এসকে খগেশপ্রতি চন্দ্র খোকন বাদী হয়ে লামা থানায় ফরিদ উদ্দিনকে প্রধান আসামী করে ৪/৫ জনের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরী করেছেন।

লামা থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।  তদন্তের জন্য  লামা থানার সেকেন্ড অফিসার রবিউল হোসেনকে দায়িত্ব দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৩০জুন লামা প্রেস ক্লাব চত্বরে জনসংহতি সমিতির বিক্ষোভ-সমাবেশ করে। সমাবেশে বক্তাদের চাকরি বৈষম্য, ভূমি অধিকার, অবৈধ দখলদারদের উচ্ছেদ, পার্বত্য জেলা পরিষদ পুর্নগঠন ও গাজী গ্রুপের লামা উপজেলায় রূপসী পাড়ায় ইউনিয়নে পাহাড়ীদের শত শত একর জুম চাষের জায়গা জবর দখল করার বক্তব্যে  ১জুন  দৈনিক গিরিদর্পনে প্রকাশিত হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ