• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

রামগড়ে উন্নয়ন কর্মকান্ড ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বিষয়ক মতবিনিময় সভা

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jul 2015   Thursday

খাগড়াছড়ির রামগড় উপজেলায় উন্নয়ন কর্মকান্ড ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বিষয়ক  বুধবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

রামগড় পৌরসভার সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৪ আর্টিলারি ব্রিগ্রেড ও রিজিয়ন কমান্ডার গুইমারা রিজিয়ন বিগ্রেডিয়ার জেনারেল মোঃ তেফায়েল আহম্মেদ। রামগড় ১৬ বিজিবি’র জোন কমান্ডার লেঃ কর্ণেল এম জাহিদুর রশিদ পিএসসি’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম ভূইঁয়া, রামগড় উপজেলা নিবার্হী অফিসার মোঃ ইকবাল হোসেন, গুইমারা রিজিয়ন ক্যাপ্টেন কামরুজ্জামান, রামগড় এএসপি সার্কেল ইউনুজ আলী মিয়া, সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল আলম, পৌরসভার প্যানেল মেয়র সাহাব উদ্দিনসহ উপজেলার সরকারী দপ্তরের কর্মকর্তা, ইউনিয়নের চেয়ারম্যান ও  সাংবাদিকরা  । মতবিনিময় সভার শেষে ইফতার পার্টির আয়োজন করা হয়। 

সভায় প্রধান অতিথির বক্তব্যে গুইমারা রিজিয়ন বিগ্রেডিয়ার জেনারেল মোঃ তেফায়েল আহম্মেদ উপজেলায় সর্বত্র শিক্ষা,সেনিটেশন,কৃষি,মৎস্য,স্বাস্থ্য,পরিবার পরিকল্পনা, নিরাপদ মাতৃত্বসহ শিশুদের পুষ্টি ও শতভাগ প্রাতিষ্ঠানিক শিক্ষা, সকল সম্প্রদায়ের স্ব স্ব অধিকার ও শান্তি সম্প্রতি উন্নয়নের প্রতি গুরুত্ব দিয়ে  আগামীর ভবিষ্যৎ উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করার জন্য উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তা ও সকলের প্রতি আহবান জানান ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
আর্কাইভ