• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    বিলাইছড়িতে ঐতিহাসিক ৭ নভেম্বর উদযাপিত                    
 
ads

বান্দরবানে তিন হাজার পিস ইয়াবাসহ এক বৌদ্ধ ভিক্ষু আটক

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Jul 2015   Wednesday

বান্দরবানের শহরের গোরস্থান  মসজিদ সংলগ্ন এলাকা থেকে বুধবার তিন হাজার পিস ইয়াবাসহ এক বৌদ্ধ ভিক্ষুকে আটক করেছে গোয়েন্দা পুলিশ(ডিবি)। তার নাম ওয়ানাসারা ভিক্ষু(৩৩)। আটকৃত ইয়াবার বর্তমান বাজার মূল্য প্রায় তিন লাখ টাকা।

গোয়েন্দা সংস্থা এনএসআই- এর উপ-পরিচালক মোঃ শাহজাহান জানান, বুধবার সকালে ক্রেতা সেজে ফাঁদ পেতে ওয়ানাসারা ভিক্ষুকে লামা উপজেলার গজালিয়া থেকে বান্দরবান  শহরে ডেকে আনা হয়। পরে শহরের গোরস্থান  মসজিদ সংলগ্ন এলাকা থেকে তিন হাজার পিস ইয়াবাসহ ওই  বৌদ্ধ ভিক্ষুকে আটক করা হয়। আটক বৌদ্ধ ভিক্ষু  প্রাথমিক জিজ্ঞাসাবাদে  লামার গজালিয়া ইউনিয়নের কম্বোনিয়া এলাকার একটি বৌদ্ধ বিহারে থাকেন বলে জানিয়েছেন। তার পিতার নাম থুই শৈ ওয়া।

পুলিশ ও গোয়েন্দা সংস্থা সূত্র  জানায় আটক বৌদ্ধ ভিক্ষু দীর্ঘ দিন ধরে সীমান্ত এলাকায় ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রি করতো।  তার বাড়ী মায়ানমারে ধারনা করা হচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ