• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

লামায় মাদ্রাসা শিক্ষকসহ ৩জন অপহৃত, ৬ লক্ষ টাকার মুক্তিপণ দাবী

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Jun 2015   Monday

বান্দরবানের লামা ও চকরিয়া উপজেলার সীমান্ত শাহ্ সুজা সড়কে জোড়া ব্রিজ এলাকা  থেকে সোমবার  এক শিক্ষকসহ ৩জনকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। অপহৃতরা হলেন, মৌলানা নেজাম উদ্দিন(৩৫) কামাল হোসেন(৩২) ও আলী আহাম্মদ(২৮)। অপহৃতরা মুক্তিপণ হিসেবে ৬লাখ টাকা দাবী করেছে। পুলিশ জানায়,লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মাদ্রাসা শিক্ষক মোঃ নেজাম উদ্দিন তার অসুস্থ ভগ্নিপতি মোঃ শুক্কুরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি  যাওয়ার জন্য চকরিয়া ডুলহাজারা ষ্টেশনে নামে। ডুলহাজারা ষ্টেশন থেকে একটি অটোরিক্সা যোগে যাওয়ার সময় সোমবারভোরের দিকে  লামা ও চকরিয়া সীমান্তবর্তী সড়ক শাহ্ সুজা সড়কে জোড়া ব্রিজের উপরে গেলে ১৭/১৮ জনের সশস্ত্র একটি সন্ত্রাসী গ্রুপ গতিরোধ করে। এসময় সন্ত্রাসীরা অপহৃতদের খুটাখালী বাগানে নিয়ে যায়। অপহরণকারীরা তাদের বেধে বেদড়ক মারধর করে তাদের কাছে থাকা মালামাল নিয়ে ৪ জনকে ছেড়ে দিলেও ৩ জনকে আটকে রাখে।  পরে অপহরণকারীরা অপহৃত মোঃ কামাল হোসেনের বড় ভাই চকরিয়া ডুলহাজারা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সোলেইমান এর কাছে ফোন করে ৪ লক্ষ টাকা  এবং মোঃ নেজাম উদ্দিনের ভাইয়ের কাছে ২ লক্ষ টাকার মুক্তিপণ দাবী করে। মুক্তিপণ না দিলে ইউপি মেম্বার সোলেইমানের দুই ভাইকে হত্যা করবে বলে হুমকী দেয়। অপহৃতদের উদ্ধারের জন্য লামা থানা ও চকরিয়া থানার পুলিশ যোথ অভিযান চালিয়ে যাচ্ছে।

অপহৃত কামাল ও আলী আহাম্মদ-এর বড় ভাই মোঃ সোলেইমান জানান,অপহরণকারীরা অতার ভাই কামালের মোবাইল থেকে মোবাইলে ৪ লক্ষ টাকর মুক্তিপণ দাবী করেছে। 

লামা ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার জানান, জোড়া ব্রিজ নামক স্থানে গাড়ী গতিরোধ করে সশস্ত্র ১৭/১৮ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী গ্রুপ অস্ত্রের মুখে তাদের ধরে নিয়ে যায়। অপহৃতদের মুক্তিপণ বাবদ ৬ লাখ টাকা দাবী করেছে।              

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অপহরণের ঘটনাটি ঘটেছে ফাঁসিয়াখালী ইউনিয়ন ও কক্সবাজারের চকরিয়া উপজেলার শেষ সীমানা পাগলি বিলের সোজা রাস্তা নামক এলাকায়। অপহৃতদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

ads
ads
আর্কাইভ