• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

বান্দরবানে পাহাড় ধসে আহত ১

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jun 2015   Wednesday

বান্দরবানের বনরুপা পাড়ায় পাহাড় ধসে একজন আহত হয়েছে। তার নাম শুক্লা দাশ(৩২০)। তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মচারী। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটেছে।

এদিকে, বান্দরবানে পাহাড়ের পাদদেশে বহুসংখ্যক বাড়ীঘর অপরিকল্পিতভাবে নির্মানে ভারী বর্ষনের কারণে পাহাড় ধসের কারণে দুর্ঘটনা ঘটার আংশকা প্রকাশ করেছেন স্থানীয়রা।

জানা গেছে, গত কয়েক দিন ধরে বান্দরবানে ভারী বর্ষন হয়। মঙ্গলবার রাতে ভারী বর্ষনের ফলে শহরের বনরুপা পাহাড় ধসে পড়ে। এতে শুক্লা দাস নামের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের এক কর্মচারী মাটি চাপা পড়ে আহত হয়। তাকে উদ্ধার কওে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, বান্দরবান শহরের ইসলাম পুর,হাফেজ ঘোনা,কালাঘাটা,বালাঘাটা,বনরুপা পাড়া এলাকায় পাহাড় কেটে অপরিকল্পিতভাবে ঘরবাড়ী নির্মাণ করা হয়েছে। এতে প্রতি বছর ভারী বর্ষনের কারণে এসব এলাকায় বসবাসকারী লোকজন জীবনের ঝুঁিক নিয়ে বসবাস করতে হয়। এসব ঝুকিঁপুর্ন এলাকা থেকে সরিয়ে নেয়া প্রশাসনের জন্য কঠিন হয়ে পড়েছে।

পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীরা জানান, প্রশাসন তাদেরকে অন্যত্র পুনর্বাসন করলে তারা অন্যত্র চলে যেতে রাজী রয়েছেন।

বান্দরবানের মৃত্তিকা ও পানি সংরক্ষণ কেন্দ্রের (ভারপ্রাপ্ত) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাহাবুবুল ইসলাম বলেন, এভাবে আর একদিন বৃষ্টি অব্যাহত থাকলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। খুবই দ্রুত ব্যবস্থা গ্রহণ করা দরকার।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ