• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

দীঘিনালায় উপজেলা পরিষদ সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন সোমবার সম্পন্ন

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Jun 2015   Monday

দেশের ন্যায় খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন  সোমবার সম্পন্ন হয়েছে। এতে নির্বাচনে ১নং আসনে সুবিতা চাকমা (বালতি প্রতীক) নির্বাচিত হন। তবে ২ নং আসনে প্রতিভা চাকমা (হরিন প্রতীক) ও  সীমা দেওয়ান (চাঁদ প্রতীক) উভয়েই ৬ ভোট করে পাওয়ায় নতুন করে তফসিল ঘোষনা করে পুনঃরায় ভোট গ্রহন হবে বলে জানা গেছে।  

দীঘিনালা উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ৮টা থেকে ২টা পর্যন্ত ভোট গ্রহন চলে। এতে  নির্বাচনে ১নং আসনে নাছিমা বেগম (টেবিল প্রতীক), ও সুবিতা চকমা (বালতি প্রতীক)। ২নং আসনে প্রতিভা চাকমা (হরিন প্রতীক) ও  সীমা দেওয়ান (চাঁদ প্রতীক)  প্রতিদ্বন্ধিতা করেন। ভোট গননা শেষে  সহকারী রিটারিং অফিসার বেসরকারী ভাবে ফলাফল ঘোষনা করেন । এতে ১নং আসনে সুবিতা চাকমা (বালতি প্রতীক) ৮ ভোট পেয়ে নির্বাচিত হয়, তার নিকটতম প্রতিদ্বন্ধী নাছিমা বেগম ( টেবিল প্রতীক) ৫ ভোট পান। ২নং আসনে প্রতিভা চাকমা (হরিন প্রতীক) ও  সীমা দেওয়ান (চাঁদ প্রতীক) উভয়ে ৬ ভোট করে পাওয়ার  কারণে নতুন করে তফসিল ঘোষনা করে পুনঃরায় ভোট গ্রহন হবে বলে জানিয়েছেন সহকারী রিটারিং অফিসার।

নির্বাচনে সহকারী রিটারিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিথেন চাকমা, প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহীনুল ইসলাম, সহকারী প্রিজাইডিং দায়িত্ব পালন করেন হাসিনসনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পঙ্কজ চৌধুরী, পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষিকা শিউলি ।

উল্লেখ্য উপজেলার ৫টি ইউনিয়নে  ১৫ জন মহিলা সদস্য থাকায় ২ টি সংরক্ষিত আসনে ভাগ করা হয়। এতে মোট ভোটার ছিলেন ১৫ জন। এর মধ্যে ১নং আসনে ২ টি ও ২নং আসনে ৩টি ভোট বাতিল হয়।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ