• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

সন্তু লারমার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক
আদিবাসী অধিকার আইনের সুরক্ষা দিতে সরকার আইন প্রনয়ন না করলে সংসদে বেসরকারী বিল আনার ঘোষণা পার্লামেন্টারী ককাসের

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Jun 2015   Saturday

দেশের আদিবাসীদের অধিকার আইনের সুরক্ষা দিতে সরকার আইন প্রনয়নের উদযোগ না নিলে সংসদে আদিবাসীদের অধিকার রক্ষায় বেসরকারী বিল আনা হবে বলে জানিয়েছেন সংসদের আদিবাসী বিষযক পার্লামেন্টারী ককাস।

শনিবার বিকালে রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমার সঙ্গে তাঁর কার্যালয়ে ২ ঘন্টা ব্যাপী রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান পার্লামেন্টারী ককাসের আহবায়ক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। বৈঠকে পার্লামেন্টারী ককার্সের সদস্য ফজলুল হক এমপি, ও কসার্সের টেকনিকেল মেম্বার জান্নাত এ ফেরদৌস উপস্থিত ছিলেন। বৈঠকে সন্তু লারমার সঙ্গে ছিলেন, আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম কুমার চাকমা, শক্তিপদ ত্রিপুরা, গুনেন্দ্র বিকাশ চাকমা।

ককার্সের আহবায়ক ফজলে হোসেন বাদশা জানান, বৈঠকে উভয়ের মধ্যে বাংলাদেশের আদিবাসীদের আইনের অধিকার সুরক্ষা দিয়ে কিভাবে সু প্রতিষ্ঠিত করা যায় তা নিয়ে পার্লামেন্টারী ককাসের ভ’মিকা নিয়ে আলোচনা করা হয়। ভবিষ্যতে আদিবাসীদের আইনের অধিকার সুরক্ষার ক্ষেত্রে, একটি আইন প্রনয়ন করার জোর প্রচেষ্টা চলানো হবে বলে উভয় পক্ষ ঐক্যমত্যে পৌছান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ