• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

বান্দরবানে কৃষি বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Jun 2015   Tuesday

বান্দরবানে কৃষি বিষয়ক এক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পূর্বাঞ্চলীয় সমন্বিত কৃষি উন্নয়ন (২য় পর্যায়) প্রকল্পের আওতায় সোমবার বালাঘাটা হর্টিকালচার সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ উইং এর পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ এ কে এম হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পূর্বাঞ্চলীয় সমন্বিত কৃষি উন্নয়ন (২য় পর্যায়) প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ সারওয়ারী মেহেদী মোবারক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের উপ-পরিচালক কৃষিবিদ তরুণ ভট্টাচার্য্য।

প্রকল্প পরিচালক কৃষিবিদ সারওয়ারী মেহেদী মোবারক মূল প্রবন্ধ উপস্থাপনকালে প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও বিভিন্নকার্যক্রম বিস্তারিতভাবে তুলে ধরেন।

কর্মশালায় পূর্বাঞ্চলীয় সমন্বিত কৃষি উন্নয়ন (২য় পর্যায়) প্রকল্পের চলমান বিভিন্ন কার্যক্রম বিষয়ে উপজেলা, জেলা ভিত্তিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। এর মধ্যে রাঙামাটি পার্বত্য জেলার পক্ষে জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ কৃষ্ণ প্রসাদ মল্লিক, খাগড়াছড়ি পার্বত্য জেলা ও বান্দরবান পার্বত্য জেলার পক্ষে উপ-পরিচালকের প্রতিনিধিবৃন্দ এবং জুরাছড়ি, রামগড় ও বান্দরবান সদর উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তাবৃন্দ প্রতিবেদন উপস্থাপন করেন।

কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি তথ্য সার্ভিস, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (অন্ ফার্ম রিসার্চ ডিভিশন), তুলা উন্নয়ন বোর্ড, বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট, বিএডিসি’র অঞ্চল, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিজ্ঞানীরা অংশগ্রহন করেন।

প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মাঠ ফসলের আওতাধীন জমির পরিমাণ কম তাই এখানে উদ্যান ও মসলাজাতীয় ফসলের জন্য প্রদর্শনী ও সম্প্রসারণ কার্যক্রম গ্রহণ করলে তা বেশি কার্যকর হবে। তিনি ফসল উৎপাদনে বিভিন্ন বালাইনাশকের ব্যবহার হ্রাস করার বিষয়ে সকলকে সচেতন হওয়ার পরামর্শ প্রদান করেন। তাছাড়া অতন্দ্র জরিপ কার্যক্রমকে যথাযথ গুরুত্ব প্রদানের জন্য মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের অনুরোধ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ