• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

বান্দরবানে প্রকাশ্য কৃষি ঋণ বিতরণ!

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 May 2015   Tuesday

বান্দরবানে বাংলাদেশ কৃষি ব্যাংক, বান্দরবান শাখার আয়োজনে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বালাঘাটা বিলকিছ বেগম উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে ৪৮জন কৃষকের মাঝে ১৫ লাখ ১৮ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়ছ।

 

কৃষি ঋণ বিতরণে স্বচ্ছতা ও জবাদিহিতা এবং কৃষকদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাংকের বাইরে প্রকাশ্যে ঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রকাশ্যে ঋণ বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলার কুহালং, রাজবিলা, সদর ইউনিয়নের ৪৮জন কৃষককে ১৫ লাখ ১৮ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়। আদা, কলাচাষ ও আউশ ফলস উৎপাদনের জন্য সহজশর্তে কৃষকদের ঋণ বিতরণ করা হয়েছে বলে জানা গেছে। প্রকাশ্যে ঋণ বিতরণ অনুষ্ঠানে এ সময় ৩ লাখ ৪৫ হাজার টাকা বকেয়া ঋণও আদায় করা হয়েছে।

 

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম, বাংলাদেশ কৃষি ব্যাংক, চট্টগ্রামের উপমহাব্যবস্থাপক এস কে এস মুরশেদ, বান্দরবান অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো: আনোয়ারুল কবীর, জেলা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ ইউসুফ, কুহালং ইউপি চেয়ারম্যান সানুপ্রু মার্মা, সদর উপজেলর সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও আব্দুল রহিম চৌধুরী।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ