• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের ১৬জন প্রশিক্ষণার্থীদের সাথে উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের মতবিনিময়

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Jun 2015   Sunday

বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের চলমান পি-৫৯ তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের ১৬ জন বিসিএস-এর বিভিন্ন ক্যাডারের প্রশিক্ষণার্থীদের সাথে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।

উন্নয়ন বোর্ড সন্মেলন কক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বোর্ডের বাস্তবায়ন সদস্য (যুগ্ম-সচিব) শাহীনুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন রাঙামাটির  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মোস্তাফা জামান, উন্নয়ন বোর্ডের সিনিয়র পরিকল্পনা কর্মকর্তা প্রীতি কান্তি ত্রিপুরা, নির্বাহী প্রকৌশলী মো: মুজিবুল আলম, কমলা ও মিশ্র ফসল চাষ প্রকল্পের প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী পল্লব চাকমা এবং গবেষণা কর্মকর্তা কাইংওয়াই ম্রো।

উন্নয়ন বোর্ডের অধীনে পরিচালিত পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প-৩য় পর্যায় সম্পর্কে প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক (পরিকল্পনা ও বাস্তবায়ন) মো: জানে-ই-আলম। এছাড়া সভায় বোর্ডের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে  প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন বোর্ডের জনসংযোগ কর্মকর্তা মংছেনলাইন রাখাইন।

এসময় উন্নয়ন বোর্ডের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে ২৫ মিনিটে একটি ডকোমেন্টারি ফিল্মটি ও প্রদর্শন করা হয়। সভায় শেষে প্রশিক্ষানার্থীদের বিভিন্ন প্রশ্নে উত্তর দেন বোর্ডের বাস্তবায়ন সদস্য(যুগ্ম-সচিব) শাহীনুল ইসলাম।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ