• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

লামায় অতিরিক্ত যাত্রী বোঝাই জিপ খাদে পড়ে নিহত১: আহত১৯

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Jun 2015   Saturday

বান্দরবানের লামা উপজেলার লামা-সুয়ালক রুটে সড়ক দুর্ঘটনায় ১ মহিলা নিহত ও কমপক্ষে ১৯ জন আহত হয়েছে। নিহত ব্যক্তির নাম মেচিং মার্মা (৩৫)।

শনিবার  অতিরিক্ত একটি যাত্রীবাহি বোঝাই জিপ গাড়ি অতিরিক্ত যাত্রী নিয়ে কেয়াজু পাড়া থেকে লামায় যাওয়ার পথে বুড়িঝিরি স্থানে পাহাড় উঠতে গেলে এ সময় জিপটি পিছন দিকে কালভার্টের সাথে ধাক্কা খেয়ে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের আশঙ্কাজনক ২জনকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সরই ইউনিয়নের কেয়াজু পাড়া থেকে অতিরিক্ত যাত্রী(গাড়ী চালে সহ) বোঝাই করে লামা আসার পথে গজালিয়া ইউনিয়নের বুড়িঝিরি নামক স্থানে পাহাড় উঠার সময় জীপ গাড়িটিকে(নং- ঢাকা-ল-২১৪৮) পিছন দিকে আসা কালবার্ট সাথে ধাক্কা দেয়। এতে জীপ গাড়ীটি খেয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে গজালিয়া ইউনিয়নের বাইশপাড়ী এলাকার থুক্যচিং মারমা স্ত্রী  মেচিং মারমা(৩৫) ঘটনাস্থলে মারা যায়। এ সময় কমপক্ষে ১৯ জন আহত হয়। এরা হলেন খেজা মারমা(৭০)পিতা-মৃত মংফাখ্যই মারমা ,মংসা প্রু মারমা(৪০) স্বামী- মংচিহ্লা মারমা, শিরমনি ত্রিপুরা(৭০)পিতা- সোনারাম ত্রিপুরা, আশ্রাফ আলী(৫৫) পিতা- মৃত গোলাম হোসেন, ম্রাথুইচিং মারমা(৩৮) স্বামী-এহ্লামং মারমা, মা সুইক্রা মারমা(৩৫) স্বামী-চশৈথোয়াই মারমা, চিছিঞা(৩৫) স্বামী মংয়েছা মারমা, থুইনুচিং মারমা(৩৫) স্বামী-ক্যথুইচিং মারমা, আমেনা বেগম(২৫)পিতা- আব্দুল খলিল, নজরুল ইসলাম(২৬) পিতা- মৌলভী- আলী জোহার, দিয়াম্বর ত্রিপুরা(৬০) পিতা- সূর্যমনি ত্রিপুরা, আব্দুল খালেক(৫০) পিতা- সুলতান আহম্মদ, বেলায়েত হোসেন(৬৫) পিতা-মৃত দেলোয়ার হোসেন, মোঃ ইউছুপ(২৮) পিতা- বেলায়েত হোসেন, আকবর আহম্মদ(৫০) পিতা- মতিউর রহমান, আব্দুর রশিদ(৩২) পিতা- আব্দুল জব্বার, মেরংতি ত্রিপুরা(৬০) স্বামী- দাউথোয়ায় ত্রিপুরা, আয়েশা খাতুন(৩০) স্বামী-রজব আলী, রুবি আক্তার (৪) পিতা- রজব। আহতদের মধ্য থেকে দিয়াম্বর ত্রিপুরা(৬০) ও খেজা মারমা(৭০)কে  আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল  পাঠানো হয়েছে। বাকীদেরা লামা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর পর চালক মোঃ আনোয়ার  ও তার সহকারী আলী পালিয়ে যায়।

আহত আব্দুল রশিদ,চিছিঞা মারমা, আশ্রাফ আলী, আব্দুল খালেক, আমেনা বেগম জানান লামা বাজারের সাপ্তাহিক হাটে  নিজেদের উৎপাদিত ফসলসহ ইত্যাদি ক্রয়-বিক্রয় করার জন্য কেয়াজু পাড়া থেকে প্রায় ২০-২৫জন যাত্রী নিয়ে গাড়ী রওনা দেয়। এসময়  গাড়িতে অতিরিক্ত যাত্রীদের নামিয়ে ফেলার জন্য বললে  উল্টো গাড়ীর চালক তাদেরঅশালিন ভাষায় গাল মন্দ করে। পরে এ দুর্ঘটনা ঘটে। তারা আরও জানান,প্রতিদিন লামা সুয়ালক সড়কের লাইনের গাড়ির মালিক ও ড্রাইভাররা অতিরিক্ত যাত্রী নিয়ে গাড়ি চলাচল করে। লামা সুয়ালক সড়কের তিনটি ইউনিয়নের প্রায় ৩০হাজার মানুষ এ জিপ পরিবহন মালিক সমিতির কাছে জিম্মি হয়ে পড়েছে। দেখার কেও নেই। এ ব্যাপারে প্রশাসন নীরব ভূমিকা  পালন করছে।

লামা থানার উপ-পরিদর্শক (এস আই) রবিউল হোসেন ঘটনার নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুর্ঘটনাকবলিত জিপ গাড়ীটি আটক করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পদনা/সিআর.

ads
ads
আর্কাইভ