• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বরকলে কমিউনিটি পুলিশিং সভা ও ছাত্র-ছাত্রীদের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান
পুলিশ জনতা এক সাথে কাজ করলে মাদক মুক্ত ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়া সম্ভব হবে-- পুলিশ সুপার।

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 May 2015   Tuesday

রাঙামাটির পুলিশ সুপার মোঃ সাঈদ তারিক হাসান বলেছেন, পুলিশ জনতা আর জনতাই পুলিশ  এ মন্ত্রে দীক্ষিত হয়ে পুলিশ ও জনগণকে এক সাথে কাজ করতে হবে। পুলিশ জনতা এক সাথে কাজ করলে মাদক মুক্ত ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়া সম্ভব হবে।

 

মঙ্গলবার ইউএনডিপির সিএইটিডিএফ এর অর্থায়নে বরকল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কনফারেন্স কক্ষে কমিউনিটি পুলিশিং সভা বিদ্যালয়ের কৃর্তি ছাত্র-ছাত্রীদের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যই তিনি এসব কথা বলেন।

 

বরকল মডেল থানার অফির্সাস ইনচার্জ নিলু কান্তি বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ইউএনডিপির জেলা কর্মকর্তা মোঃ আবু সালেহ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পুলিন বিহারী চাকমা বক্তব্য রাখেন। এছাড়াও সভায় অন্যান্যদের মধ্যে থানার এস আই সালাউদ্দিন এস আই হাসান এএস আই মোমিন,আমিনুল ইসলাম মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মংসিংথোয়াই মগ দীপক কর্মকার কৃঞ্চা দেওয়ান মানেই রাখাইন তপুটি চাকমা ও জাহানারা বেগম সহ অভিভাবক ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার। আলোচনা সভা শেষে বরকল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কৃর্তি ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ ও শিক্ষক শিক্ষিকাদের মাঝে ছাতা বিতরণ করেন পুলিশ সুপার।

 

উপজেলার সার্বিক আইন শৃঃখলা পরিস্থিতির সন্তোষ প্রকাশ করে পুলিশ সুপার  আরও বলেন, এ ধারা বজায় রাখতে পারলে এ অঞ্চলের শান্তি সমৃদ্ধি ও উন্নয়ন ত্বরান্বিত হবে। তিনি বলেন একটি স্বার্থান্বেষী মহল নিজেদের স্বার্থ চারিতার্থ করার জন্য বিভিন্ন গুজব রটিয়ে পারষ্পরিক আস্থা বিশ্বাস ও সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করে। তাদের কাছ থেকে সকলকে সর্তক থাকার জন্য তিনি পরামর্শ দেন। এছাড়া তিনি  এলাকায় দেশীয় মাদক উৎপাদন বন্ধ করা সহ বাল্য বিবাহ,ইভটিজিং জুয়া সংক্রান্ত নানা অনৈতিক কর্মকান্ড সংঘটিত হতে দেখলে সাথে সাথে পুলিশকে খবর দেয়ার জন্য ও আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ