• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

লামার গজালিয়া বাজারে আগুনে পুড়ে ২১ দোকান ভস্মিভূত

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 May 2015   Friday

বান্দরবানের লামা উপজেলার গজালিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ২১টি দোকান ভস্মিভূত হয়েছে। বৃহস্পতিবার  রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ৩কোটি টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে  দোকানী দাবী করেছেন।

 

জানা  গেছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে গজালিয়া বাজারের একটি চা দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এতে দোকান বন্ধ থাকায় আগুন নেভাতে দেরী হয়। পরে স্থানীয়  লোকজন ও দমলকল বাহিনী কয়েক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। লামা উপজেলা চেয়ারম্যান  থোয়াইনু অং চৌধুরী, বান্দরবান জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম, ফাতেমা পারুল, গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াই চিং মার্মা অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন। বান্দরবান জেলা পরিষদ, লামা উপজেলা পরিষদ ও গজালিয়া ইউনিয়ন পরিষদ যৌথ সহায়তার ক্ষতিগ্রস্তদের মাঝে জন প্রতি নগদ তিন হাজার টাকা, কম্বল ও চাল বিতরন করা হয়েছে

           

আগুনে ক্ষতিগ্রস্ত দোকানীরা হলেন, আবুল খায়ের, সাহাবুদ্দিন, ডাঃ গোপাল, মোঃ ফরিদ, আবু সুফিয়ান, হ্লাক্যথোয়াইমার্মা, মোঃ শহীদুল, কাঞ্চন ধর, ডাঃ উএথোয়াই মার্মা, কাজল ধর, রনজিত চক্রবর্তী, আবুল হোছেইন, মোঃ নয়ন, মোঃ ওসমান, মোঃ শহীদ, মোঃ রহমান, মোঃ নুর আলম, মোঃ মনছুর আলম, রনজিত দাশ, সনজিত দাশ ও সোহরাব হোছেন।

 

এদিকে লামা  উপজেলার সাবেক চেয়ারম্যান ও লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ ইসমাইল গজালিয়া বাজার পরিদর্শন করে অ‎িগ্নকান্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন।  ক্ষতিগ্রস্থদের পূনর্বাসনে পার্বত্য মন্ত্রনালয়, বান্দরবান জেলা প্রশাসন ও  বান্দরবান জেলা পরিষদকে দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য তিনি আহবান জানিয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ