• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    
 
ads

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ-ইউএনডিপি-সিএইচটিডিএফ-এর যৌথ সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 May 2015   Wednesday

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ইউএনডিপি-সিএইচটিডিএফ এর যৌথ প্রকল্পের অরিওনটেশন অন সিএইচটি ডেভোলপমেন্ট ফ্যাসিলিটি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।  বিশেষ অতিথি হিসেবে পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন, নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমেদ, ইউএনডিপি’র ডেপুটি ডাইরেক্টর প্রসেনজিৎ চাকমা, ডিস্ট্রিক ম্যানেজার ঐসৌর্য চাকমা, পরিষদের সকল সদস্য ও ইউএনডিপি-সিএইটিডিএফ- এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

 

সভায় পার্বত্য শান্তি চুক্তির আলোকে সরকারকে সহায়তা প্রদানের লক্ষ্যে ইউএনডিপি পার্বত্য অঞ্চলে বিভিন্ন বিষয়ে কাজ করছে বলে ইউএনডিপির কর্মকর্তারা জানান। এসময় তারা এ জেলায় চলমান প্রকল্পের বিভিন্ন  কর্মকান্ড তুলে ধরে জানান,ইউএনডিপি প্রকল্পের মাধ্যমে এ জেলায় শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি ক্ষেত্রে অনেক উন্নয়ন ঘটেছে, যা প্রত্যান্ত গেলে প্রত্যক্ষ দেখা যাবে। এছাড়া সাপোর্ট টু সিএইচটি পুলিশ, জেন্ডার, নারীর ক্ষমতা, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা, লোকাল কনফিডেন্স ব্লিডিংসহ বিভিন্ন বিষয়ে ইউএনডিপি কাজ করছে। 

 

সভায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, পার্বত্য অঞ্চলে বসবাসরত প্রান্তিক জনগোষ্ঠির ভাগ্য উন্নয়নে জেলা পরিষদ-ইউএনডিপি-সিএইচটিডিএফ এর কার্যক্রমগুলো সত্যিই প্রসংনীয়। এ প্রকল্পের মাধ্যমে দূর্গম এলাকায় অবস্থানরত মানুষের পরিবেশ পরিস্থিতি ও অর্থনৈতিক স্বচ্চলতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে এ জেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিকে এগিয়ে নিতে ইউএনডিপি’র ভূমিকা অপরিসীম। তাদের এ কার্যক্রমগুলোকে ত্বরানিত করতে সরকারের পাশাপাশি জনপ্রতিনিধি ও সচেতন ব্যাক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

        

 

 

ads
ads
আর্কাইভ