• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়ি’তে আর্ন্তজাতিক মহান মে দিবস পালিত

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 May 2015   Friday

শ্রমিক মালিক ঐক্য গড়ি, সোনার বাংলা গড়ে তুলি-এ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার খাগড়াছড়িতে মহান মে দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। 

 

খাগড়াছড়িতে টাউন হলে জেলা প্রশাসন আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শেখ  মিজানুর রহমান। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগের আহবায়ক  মোঃ নুরুনবী, খাগড়াছড়ি জেলা ইউনিটের  মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রইসউদ্দিন, জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক কামালউদ্দিন পাটোয়ারী, জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা ,খাগড়াছড়ি অটোরিক্সা মালিক সমিতি মোঃ সিরাজ মিয়া, মাহেন্দ্র মালিক কল্যান সমিতি সুমতি রন্জন ,পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা প্রমুখ । অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এস এম শান্তুনু চৌধুরী । 

 

এর আগে খাগড়াছড়ি জাতীয় শ্রমিক লীগ আয়োজনে জেলা জর্জ কোট প্রাঙ্গন থেকে  শহরের গুরুত্বপূর্ণ স্থান  শাপলা চত্বর প্রদক্ষিন করে  টাউন হল প্রাঙ্গনে গিয়ে শেষ হয় ।

 

উল্লেখ্য , এ দিনে ৮ ঘন্টা কাজের দাবিতে যুক্তরাষ্ট্রের সব শিল্পাঞ্চলে ডাক দিয়েছিল । এ ডাকে শিকাগো শহরের তিন লক্ষাধিক শ্রমিক কাজ বন্ধ করে  রাখে । শ্রমিক সমাবেশকে ঘিরে শহরের হে মার্কেট রূপ নেয় লাখো শ্রমিকের বিক্ষোভ সমুদ্রে । এক লাখ ৮৫ হাজার নির্মাণ শ্রমিকের সঙ্গে  আরও অসংখ্য বিক্ষুদ্ধ শ্রমিক লাল ঝান্ডা হাতে সমবেত হয় সেখানে । বিক্ষোভের এক পর্যায়ে পুলিশ শ্রমিকদের উপর নির্বিচারে গুলি চালালে ১০ জন প্রাণ হারায় ।

 

মে শুরু হওয়া এ শ্রমিক আন্দোলন অব্যাহত ছিল আরও কয়েক দিন । অব্যাহত থাকে ধর্মঘটও । ৩ মে একটি ফসল কাটার কারখানার সামনে শ্রমিক সভার পুলিশের নির্বিচারে গুলিতে প্রাণ হারায় । আরো ৬ শ্রমিক । এ হত্যার প্রতিবাদে ৪মে হে মার্কেট স্কয়ারে স্মরণাতীতকালের বৃহত্তম শ্রমিক সমাবেশ আবারো বর্বরোচিত হামলা চালায় পুলিশ ও গুন্ডা বাহিনী ।

 

প্রাণ হারায় আরও ৪ শ্রমিক । পরে ৬ অক্টোবর মিথ্যা মামলায় অভিযুক্ত চার শ্রমিক নেতাকে ফাঁিস দেয়া হয় । অন্যদিকে হে মার্কেটের ওই শ্রমিক বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারাবিশ্বে । গড়ে উঠে শ্রমিক-জনতার বৃহত্তম ঐক্য । অবশেষে তীব্র আন্দোলনের মুখে শ্রমিকদের দৈনিক ৮ ঘন্টা কাজের দাবি মেনে নিতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র সরকার ।

 

১৮৮৯ সালের ১৪ জুলাই প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আর্ন্তজাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর রক্ত ঝরা অর্জনকে স্বীকৃতি দিয়ে ওই ঘটনার স্মারক হিসেবে  ১মে- কে আর্ন্তজাতিক শ্রমিক সংহতি দিবস হিসেবে ঘোষনা দেয়া হয় । ১৮৯০ সাল থেকে প্রতিবছর দিবসটি বিশ্বের বিভিন্ন দেশে ’মে দিবস নামে পালিত হয়ে আসছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ